Tuesday, February 3, 2026

শীতের আমেজে শহরে শুরু বাংলার যাত্রা উৎসব!

Date:

Share post:

সকালের কুয়াশা মাখা রোদ আর রাতে হালকা কম্বল গায়ে শিরশিরানি অনুভূতির মাঝে বাঙালির ভাল লাগা তালিকায় জুড়ে গেল আরও এক উৎসব। আজ কলকাতার রবীন্দ্র সদন (Rabindra Sadan, Kolkata)প্রাঙ্গণে একতারা মুক্তমঞ্চে উদ্বোধন হল ২৮ তম যাত্রা উৎসব (Yatra Utsav)’বাংলার জীবন যাত্রা’। আগামী একমাস দুদিন শহরের বিভিন্ন মঞ্চে একাধিক যাত্রা দেখার সুযোগ। এদিন উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ও পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমির সভাপতি অরূপ বিশ্বাস (Arup Biswas),সহ সভাপতি ইন্দ্রনীল সেন (Indranil Sen),মন্ত্রী স্বপন দেবনাথ, তথ্য ও সংস্কৃতি বিভাগের সচিব শান্তনু বসু প্রমুখ।

৩২ দিনে মঞ্চস্থ হবে ৩৪টি পালা। যাত্রাপালা মঞ্চায়নের পাশাপাশি আয়োজিত হয়েছে আলোচনা সভা এবং ‘৫০০ বছর পেরিয়ে বাংলার জয়যাত্রা’ শীর্ষক প্রদর্শনী। আয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমি। এদিন অরূপ বিশ্বাস বলেন, ২০১১ সালের আগে পর্যন্ত যাত্রা ধ্বংসস্তুপে পড়ে ছিল। যাত্রার মরাগাঙে বান এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। তিনি শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন। পুরস্কার দেওয়া শুরু করেছেন। যাত্রাশিল্পীদের মুখে হাসি ফুটেছে। এই সংস্কৃতি এবার সর্বস্তরে পৌঁছে যাবে। অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী ও পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমির সহ সভাপতি ইন্দ্রনীল সেন বলেন, “বাংলার কালচারাল হাব রবীন্দ্র সদন প্রাঙ্গণ। সেখানে উদ্বোধন হল এই উৎসব। এটা খুব সম্মানের ব্যাপার। আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর সহযোগিতায় যাত্রার উত্তোরণ ঘটেছে।”

এদিন শান্তিগোপাল তপনকুমার পুরস্কার প্রদানের পাশাপাশি সঙ্গীতও পরিবেশিত হয়।’আগুনের পরশমণি’ গেয়ে শোনান ইন্দ্রনীল। যাত্রা উৎসব চলবে রবীন্দ্রসদন, একতারা মুক্তমঞ্চ, বারাসাত কাছারি ময়দান, বাগবাজার ফণিভূষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চে।


spot_img

Related articles

রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সি হানা, মঙ্গলের সকালে দুর্গাপুর-আসানসোলে ইডি অভিযান

রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই এজেন্সি দিয়ে বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। গত...

৫০ বছর পর চাঁদের কক্ষপথে মানব অভিযানে NASA! ঘোষিত দিনক্ষণ 

‘অ্যাপোলো-১১’ অভিযানের ( Apollo 11 mission) প্রায় পাঁচ দশক পর ফের চাঁদের কক্ষপথে (lunar orbit) মার্কিন গবেষণা সংস্থার...

হলফনামা দিতে পারল না ED, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি 

দেশের শীর্ষ আদালতে পিছিয়ে গেল ইডি - আইপ্যাক মামলার শুনানি। নতুন দিন ঘোষণা আদালতের। আইপ্যাকের (IPAC) কলকাতা অফিসে...

মোদির মুখে ট্রাম্প-স্তুতি, ভারতীয় পণ্যের উপর শুল্ক কমালো আমেরিকা 

ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্টের আগ্রাসী নীতি, একের পর...