Saturday, April 4, 2026

বড়বাজারে শাড়ির গুদামে বি.ধ্বংসী আ.গুন, ঘিঞ্জি এলাকায় সমস্যায় দ.মকল

Date:

Share post:

ফের  বড়বাজারে আগুন। এবার কটন স্ট্রিটে একটি শাড়ির গুদামে বিধ্বংসী আগুন। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর জন্য লড়াই চালাচ্ছে। বিল্ডিং থেকে বের হওয়া কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। দমকলের ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, একটি শাড়ির গুদামে প্রথমে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর ২ টো নাগাদ বড়বাজারের কটন স্ট্রিট এলাকার ওই গুদামটিতে আগুন লাগে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন যাতে আশপাশের বাড়িগুলিতে না ছড়ায় তার চেষ্টা চালাচ্ছে্ন দমকল কর্মীরা।

এবারই প্রথম নয়, মাঝে মধ্যেই বড়বাজারে আগুন লাগার খবর সংবাদ শিরোনামে আসে। চলতি বছরে জুন মাসেও বড়বাজারে একটি গুদামে আগুন লেগেছিল। মুচিপাড়া থানা এলাকার ১১ নম্বর প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে কলকাতা পুরসভার হিসেবে বসত বাড়ি বলে চিহ্নিত হলেও আদতে এখানে গয়নার কারখানা ছিল। ঘিঞ্জি গলির মধ্যে এই বাড়িতে সোনা, রূপোর গহনা তৈরি হত। কারখানার মধ্যে প্রচুর দাহ্য পদার্থ, রাসায়নিক মজুত ছিল। সেখান থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

ওই কারখানার মধ্যে ঠাসা ছিল বিভিন্ন রাসায়নিক। বছর সাতেক আগেও সেখানে একবার আগুন লাগে। সেই সময় স্থানীয় বাসিন্দারা এখান থেকে কারখানা সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও বড়বাজার চত্বরে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। দমকলের চেষ্টায় তখনকার মতো আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।তবে শনিবার আগুন কী করে লাগল তা এখনও সঠিকভাবে জানা যায়নি। শাড়ির একটি গুদামে প্রথমে আগুন লেগেছে।

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...