Friday, June 26, 2026

যুদ্ধবিরতির দ্বিতীয় দিন: ১৪ জন ইজরায়েলি ও ৪৩ জন প্যালেস্তিনীয়ের মুক্তি

Date:

Share post:

প্রায় দু মাস ধরে চলতে থাকা লাগাতার গুলি-বোমার শব্দ ও রক্তাক্ত মৃত্যুর পর শান্ত সকাল দেখছেন গাজাবাসী। গাজায় ৪ দিনের সাময়িক যুদ্ধ বিরতির আজ দ্বিতীয় দিন। একইসঙ্গে গতকাল ২৫ পণবন্দির মুক্তির পর আজ ১৪ জন ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দিতে চলেছে হামাস। অন্যদিকে শর্তমাফিক ৩৯ জন পণবন্দিকে মুক্তি দেওয়ার পর আজ ৪৩ জন প্যালেস্তিনীয়কে মুক্তি দিতে চলেছে ইজরায়েল।

 

কাতার সহ বিশ্বের অন্যান্য দেশগুলির মধ্যস্ততায় গাজায় ৪ দিনের যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ইজরায়েল। এই যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাসের তরফে মুক্তি দেওয়া হবে পণবন্দি ৫০ জনকে। অন্যদিকে ১৫০ জন প্যালেস্তিনীয়কে মুক্তি দেবে ইজরায়েল। পণবন্দির মুক্তির দ্বিতীয় দফায় ইজরায়েল কর্তৃপক্ষ সূত্রে খবর, হামাসের (Hamas) কাছে বন্দী ১৪ জন ইজরায়েলিকে মুক্তির বিনিময়ে ৪৩ জন প্যালেস্তিনীয়কে ছাড়বে ইজরায়েল। ইজরায়েলের তরফে জানানো হয়েছে, আরও পণবন্দির মুক্তির বিনিময়ে একদিন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। টাইমস অফ ইজরায়েলে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১ জন ইজরায়েলি পণবন্দি মুক্তির পরিবর্তী ৩ জন প্যালেস্তিনীয়কে মুক্তি দিতেও প্রস্তুত ইজরায়েল (Israel)। বর্তমান যুদ্ধবিরতিতে বন্দিমুক্তির পাশাপাশি খাবার, জল, ওষুধও সরবরাহ করা হচ্ছে গাজায়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামলা চালিয়ে মোট ২৪০ জনকে পণবন্দি করেছিল প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাস। এরপর পাল্টা আকাশপথে অভিযানের পাশাপাশি গাজায় ঢুকে স্থলপথে বিস্ফোরক হামলা শুরু করে ইজরায়েল সেনা বাহিনী। যুদ্ধে গাজায় মৃত্যু সংখ্যা ১৪ হাজারে পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। দুই পক্ষের চলমান সংঘর্ষে সাময়িক যুদ্ধ বিরতি এবং সেই শর্তে পণবন্দিদের মুক্তির খবরে কিছুতেই খুশি হতে পারছে না গাজাবাসী। ইজরায়েলের থেকে মুক্তি পেলেও ফিরে এসে তাঁরা থাকবেন কোথায়? খাবেন কী? গাজার অধিকাংশই তো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিবারের কেউ বেঁচে আছে কিনা সেই খবর টুকুও নেই। বেঁচে থাকলেও কোথায় আছে তাও কেউ জানে না। আজ মুক্তি পেলেও পুনরায় যুদ্ধ শুরু হলে আবার তাঁদের বন্দী করা হবে না সেই নিশ্চয়তাও নেই। এক চূড়ান্ত অনিশ্চয়তায় ভুগছে গোটা গাজা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...