Tuesday, June 23, 2026

অ.ভিযোগ জানাতে গিয়ে জুটল মা.র! কা.ঠগড়ায় নাকাশিপাড়ার IC

Date:

Share post:

অভিযোগ জানাতে গিয়ে নাকি পুলিশের হাতেই নাকি মার খেতে হল অভিযোগকারীকে। ঘটনা নদিয়ার নাকাশিপাড়ার। এই বিষয়ে একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’।

অভিযোগ, বৃহস্পতিবার রাতে নাকাশিপাড়ার গোবিপুরের বাসিন্দা হাশেম শেখের বাড়িতে চুরি করতে যান দুই দুষ্কৃতী। কিন্তু হাতেনাতে ধরা পড়েন তাঁরা। তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর নাকাশিপাড়া থানায় যান হাসেম শেখ। IC বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh) তাঁদের দেখা করতে বলেন। অভিযোগ, দেখা করতে গেলে হাশেমদের সঙ্গে দুর্ব্যবহার করেন আইসি। অকথ্য গালিগালাজ এমনকী মারধর করা হয় বলেও অভিযোগ।

ঘটনা মোবাইলে ক্যামেরাবন্দি করতে গেলে বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh) কেড়ে নেন বলে অভিযোগ হাশেমের। তাঁদের দাবি, এটাই প্রথম নয়, এর আগেও অভিযোগ জানাতে গেলে আইসি তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন আইসি। অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কৃশানু রায় জানান, অভিযোগ পেয়েছেন। খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবেন।


Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...