Wednesday, June 17, 2026

দ্বিতীয় দিনেও রবীন্দ্র সদনে জমজমাট ‘যাত্রা উৎসব’

Date:

Share post:

জমে উঠেছে রাজ্য সরকারের যাত্রা উৎসব। রবীন্দ্র সদন, নন্দন প্রাঙ্গণে। হাসি মুখে ঘুরে বেড়াচ্ছেন যাত্রার অভিনেতা-অভিনেত্রীরা। তাঁদের সঙ্গে আলাপ জমাচ্ছেন যাত্রাপ্রেমীরা। বাম আমলে কল্পনা করা যেত না এই দৃশ্য, এই পরিবেশ।

বাংলার জনপ্রিয় লোকনাট্যের এই ধারাটি একটা সময় মুখ থুবড়ে পড়েছিল। বিশেষত ২০১১ সালের আগে। এই শিল্পের সঙ্গে জড়িয়ে ছিলেন বহু মানুষ। তাঁরা পড়েছিলেন মহা সমস্যায়। কমে গিয়েছিল শো, অপেরার সংখ্যা। সমানুভূতি নিয়ে এই শিল্পমাধ্যমের পাশে দাঁড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যের মন্ত্রী ও পশ্চিমবঙ্গ যাত্রা আকাদেমির সভাপতি অরূপ বিশ্বাস নবজাগরণ ঘটান এই শিল্পের। যাত্রা উৎসবে নতুন প্রাণসঞ্চার করেন। শিল্পীদের জন্য চালু হয় শান্তিগোপাল তপনকুমার পুরস্কার। এই পুরস্কার প্রতি বছর উৎসবে প্রদান করা হয়। দুঃস্থ শিল্পীদেরও সহযোগিতা করা হয় নানাভাবে। আয়োজন করা হয় কর্মশালা। তুলে আনা হয় নতুন শিল্পীদের। বর্তমানে বেড়েছে শো এবং যাত্রার অপেরার সংখ্যা।

গত কয়েক বছর রাজ্য সরকারের যাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছিল বারাসত কাছারি ময়দান এবং বাগবাজার ফণিভূষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চে। এবারও আয়োজন করা হয়েছে এই দুটি জায়গায়। নতুন সংযোজন রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে ও একতারা মুক্তমঞ্চ। শুক্রবার এই প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে উপচে পড়েছিল ভিড়।
শনিবার একতারা মুক্তমঞ্চে আয়োজিত হয়েছে আলোচনাসভা। দর্শক শ্রোতার উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। ‘৫০০ বছর পেরিয়ে বাংলার জয়-যাত্রা’ শীর্ষক প্রদর্শনী ঘুরে দেখেন বহু মানুষ। রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে মঞ্চস্থ হয়েছে বিশ্বভারতী অপেরার পালা ‘রাধার চোখে জ্বলছে আগুন’। মিতালী চক্রবর্তী, শিলাজিৎ-এর অভিনয় দেখার জন্য উপচে পড়েছিল ভিড়। রবিবার রবীন্দ্র সদনে মঞ্চস্থ হবে নিউ দেবাঞ্জলি অপেরার পালা ‘ফুলেশ্বরীর ফুলশয্যা’। শহুরে দর্শকরা যাত্রা বিমুখ, আরও একবার ভুল প্রমাণিত হল।

আরও পড়ুন- নিকাশি জল নিয়ে এবার অন্য ভাবনা পুরসভার! ধোয়া হবে রাস্তা, পরিচর্যা গাছেরও

Related articles

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...