Tuesday, April 7, 2026

ভোটের রাজস্থানে বাজেয়াপ্ত ৬৯০ কোটির মদ, ড্রাগস ও নগদ! রিপোর্ট কমিশনের

Date:

Share post:

রাজস্থানের মাটিতে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে সম্প্রতি। ২০০ আসনের রাজস্থান নির্বাচন পর্বে যে বিপুল পরিমাণ মদ, ড্রাগস ও নগদ উদ্ধার হল তা দেখতে রীতিমতো আঁতকে উঠতে হয়। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী রাজস্থানের নির্বাচন পর্বে এই রাজ্যে উদ্ধার হয়েছে ৬৯০ কোটি টাকার মদ, ড্রাগস ও নগদ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, নির্বাচন পর্বে দুর্নীতি ও বেনিয়ম রুখতে রাজস্থানে সক্রিয় ছিল একাধিক এজেন্সি। সবকটি এজেন্সি মিলিয়েই উদ্ধার হয়েছে এই বিপুল অঙ্কের মদ, ড্রাগস ও নগদ। কমিশনের আরও দাবি, এই সংখ্যাটা ২০১৮ সালের নির্বাচনের তুলনায় ৯৭০ শতাংশ বেশি! স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে নির্বাচনের মরু রাজ্যে এই বিপুল অঙ্কের মদ, ড্রাগস ও বেআইনি টাকা কে বা কারা যোগান দিল।

এদিকে রাজস্থানে এবার প্রায় ৭৩ শতাংশ ভোট পড়েছে। ভোটের হার দেখে কংগ্রেস-বিজেপি দুই শিবিরই খানিক সন্দিগ্ধ। যদিও অশোক গেহলট (Ashok Gehlot) প্রকাশ্যে দাবি করছেন, তাঁর সরকার ফিরবেই। তিনি বলছেন, ‘এই সরকারই ফিরবে, আমি নিশ্চিত।’ রাজস্থানের বিদায়ী মুখ্যমন্ত্রী বলেন, “৭০ বছর ধরে কেরালায় পাঁচ বছর অন্তর কখনও সিপিএম, কখনও কংগ্রেস (Congress) সরকার গড়েছে। কিন্তু সিপিএম ভাল কাজ করেছে বলেই সেখানকার মানুষ ২০২১ সালে তাদের দ্বিতীয় বারও ভোট দিয়ে জিতিয়েছে। রাজস্থানেও জেতাবে।”

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...