Saturday, April 4, 2026

শাসকদলকে নকল! শাহি-সভার প্রস্তুতিতে ধর্মতলায় খুঁটিপুজো বিজেপির

Date:

Share post:

সব বিষয়ই তৃণমূল (TMC) বা বাংলার সরকারকে নকল করার প্রচেষ্টা গেরিয়া শিবিরের। যেখানে একুশে জুলাইয়ে তৃণমূলের সভা হয়, সেখানেই তাদের সভা করতে হবে। অনুমতির জন্য হাইকোর্ট পর্যন্ত ছুটলেন বিজেপি (BJP) নেতৃত্ব। এবার যেভাবে সেই সভার আগে খুঁটি পুজো হয়েছিল সেই ভাবেই শাহি সমাবেশের আগে রবিবার খুঁটি পুজো করল বঙ্গ বিজেপি। ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল, রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, উত্তর কলকাতা জেলা সভাপতি তমগ্ন ঘোষ-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।


২৯ নভেম্বর কলকাতায় বিজেপির সমাবেশ। মূল বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহি সমাবেশ উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে বঙ্গ বিজেপি। কলকাতা-সহ বিভিন্ন জেলায় জেলায় ইতিমধ্যেই চলছে প্রস্তুতি সভা। কিন্তু সেই সভায় জনসমাগাম ভয় ধরাচ্ছে পদ্মশিবিরের অন্দরে। সূত্রের খবর, কেন্দ্র থেকে লক্ষাধিক সমাবেশের টার্গেট দেওয়া হয়েছে। কিন্তু প্রস্তুতি সভাতেই কর্মী-সমর্থক জোগাড় করতে পারছেন না বিজেপির স্থানীয় নেতারা। তাহলে কাদের নিয়ে আসবেন কলকাতায়!


এর আগে বাংলায় নির্বাচনের প্রচারে আগে জনসমাগম না হওয়ায় একাধিক সভা বাতিল করতে হয়েছিল অমিত শাহ-সহ কেন্দ্রীয় নেতৃত্বকে। এবার তৃণমূলের একুশে জুলাইয়ে সভাস্থলে সভা করার চ্যালেঞ্জ নিয়ে যদি লোক জড়ো করতে না পরেন, তাহলে নাক কাটা যাবে বঙ্গ বিজেপি (BJP) নেতৃত্বের। এই পরিস্থিতিতে খুঁটি পুজো করেই সভা সফল করার প্রার্থনা করছেন তাঁরা- কটাক্ষ বিরোধীদের।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...