Saturday, April 4, 2026

শার্দুল ঠাকুর-টিম সাউদিকে ছেড়ে দিল KKR, রাখলো রাসেল-নারিনকে

Date:

Share post:

আসন্ন আইপিএল ২০২৪-এর নিলামের আগে ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। ছেড়ে দেওয়ার তালিকায় রয়েছেন শাকিব আল হাসান, লিটন দাস, শার্দুল ঠাকুর, টিম সাউদিকে। তবে রেখে দেওয়া হয়েছে সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল, শ্রেয়স আইয়র, নীতিশ রানা, রিঙ্কু সিংকে।

নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হবে সেই তালিকা প্রকাশ করার শেষ দিন ছিল রবিবার। কলকাতা জানিয়েছে তারা ছেড়ে দিচ্ছে বাংলাদেশের শাকিব এবং লিটনকে। এই দুই ক্রিকেটারকে গত বারের নিলামে কিনেছিল কেকেআর। একনজরে দেখে নেওয়া যাক কাকে কাকে ছেড়ে দিল নাইট রাইডার্স। স্কোয়াডের মোট ১২ জন ক্রিকেটারকে ছেঁটে ফেলল KKR। তাঁরা হলেন শাকিব আল হাসান, লিটন দাস, আর্য দেশাই, ডেভিড ওয়াইজ, নারায়ণ জগদীশান, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি ও জনসন চার্লস।

ওপর দিকে কেকেআর ধরে রাখল, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, সুয়েশ শর্মা, অনুকূল রায়, বেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তীর মতো ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশিদের মধ্যে কেকেআর ধরে রাখল রহমনউল্লাহ গুরবাজ, জেসন রয়, সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে।

আরও পড়ুন:অবশেষে জল্পনার অবসান, গুজরাত টাইটান্সেই হার্দিক পান্ডিয়া

 

 

 

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...