Monday, April 6, 2026

কলেজ ফেস্টে বড় দু.র্ঘটনা, পদপি.ষ্ট হয়ে মৃ.ত ৪ জখ.ম অন্তত ৬০!

Date:

Share post:

সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দে সামিল হতে গিয়ে বড় দুর্ঘটনা কোচির কলেজে (Cochin University of Science and Technology)। কলেজ-ফেস্ট উপলক্ষ্যে গতকাল সন্ধ্যায় মিউজিক কনসার্টের (Music concert) আয়োজন করা হয়েছিল কোচিন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (CUSAT)।মঞ্চে গাইতে উঠেছিলেন বিশিষ্ট শিল্পী নিকিতা গান্ধী (Nikita Gandhi)। সেই সময়ই আচমকা আবহাওয়া বদলাতে থাকে, বৃষ্টি শুরু হয়। দর্শকাসনে কোনও শেড না থাকায় সকলেই মঞ্চের কাছে দ্রুত পৌঁছতে হুড়োহুড়ি শুরু করে দেয়। সেই সময় পদপিষ্ট হয়ে একাধিক পড়ুয়া জখম হন।

এরপর দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে স্থানীয় মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৪ জনকে মৃত ঘোষণা করা হয়। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ আহতদের সুচিকিৎসার আশ্বাস দিয়েছেন। ৩ জন ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন বলে খবর।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...