Saturday, April 4, 2026

ভারতীয় দল দ্বিতীয় শামি পেয়ে গিয়েছে, বললেন অশ্বিন

Date:

Share post:

ভারত নাকি দ্বিতীয় মহম্মদ শামি পেয়ে গিয়েছেন। আর তিনি হলেন বাংলার মুকেশ কুমার। এমনটাই জানালেন টিম ইন্ডিয়ার তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিন। বঙ্গ পেসারের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত অশ্বিন।

এই নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন,”প্ৰথমে ভেবেছিলাম মহম্মদ সিরাজ হয়ত জুনিয়র মহম্মদ শামি হতে চলেছে। এখন আমার মনে হচ্ছে, শামির উত্তরসূরি মুকেশ কুমার। শামিকে লালা বলে ডাকা হয়।” এরপর অশ্বিন আরও বলেন,”মুকেশ কুমারের শারীরিক গঠন, উচ্চতা, রিস্ট পজিশন একই ধরণের। ব্যাক স্পিনে বলের নিয়ন্ত্রণ অসাধারণ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ও দারুণ বল করেছিল। ওঁর বলের সিম পজিশন একদম সোজা। বার্বাডোজে অনুশীলন ম্যাচে দারুণ খেলেছিল ও।”

বাংলায় কীভাবে প্রতিভা ক্যাম্পে কীভাবে মুকেশ কুমারকে খুঁজে বার করা হয়েছিল, তা নিয়েও মুখ খোলেন অশ্বিন। এই নিয়ে অশ্বিন বলেন,”ওঁর গল্পটা অসাধারণ। অসম্ভব মার্জিত ব্যবহার। সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবির দায়িত্ব নেওয়ার পর ট্যালেন্ট হান্ট ক্যাম্পের আয়োজন করেন। যেখানে তিনি নতুন প্রতিভা তুলে আনার দায়িত্ব দেন মুথাইয়া মুরলিধরণ, ওয়াকার ইউনিস, ভিভিএস লক্ষ্মণদের। কলকাতায় কাজের খোঁজে আসা মুকেশ কুমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সেই ট্যালেন্ট হান্টে যোগ দেয়। ওঁর কলারে একটা বিব দেওয়া হয়েছিল। যেখানে ওঁর পদবী লেখা ছিল। ওঁর নাম ডাকা হলেই বল করবে, এমনটাই ঠিক ছিল। তবে সেই সময়ে ও টয়লেটে গিয়েছিল। ওঁর নাম ডাকা হলেও বল করতে আসেনি। ও ফেরার পর আরও ৩০ মিনিট অপেক্ষা করে। ওঁকে বলা হয়, ওঁর নাম ডাকা হয়নি। ওয়াকার ইউনিসও বেরিয়ে জেতেন। তবে তিনি মুকেশ কুমারকে শেষে কয়েকটা বল করতে বলেন। সেই দুটো বলই ওঁর ভাগ্য বদলে দেয়। এখন ও জাতীয় দলের হয়ে খেলছে। ওয়াকার ওঁর বল দেখেই বলেছিল, এই ছেলেটার মধ্যে প্রতিভা রয়েছে।”

আরও পড়ুন:বিশ্বকাপ জিতেও উৎসবে পালন করতে পারছে না অস্ট্রেলিয়া, কিন্তু কেন?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...