Tuesday, March 17, 2026

আমি সুস্থ,ডিসেম্বরেই ফের শুরু করছি অনুষ্ঠান: অদিতি মুন্সি

Date:

Share post:

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী জানিয়েছিলেন তাঁর গলায় সংক্রমণ হয়েছে। চিকিৎসকের পরামর্শে তাই বেশ কিছু শো বাতিল করে তিনি বিশ্রাম নিচ্ছেন। কিন্তু শিল্পীর এই অসুস্থতার খবর নিয়ে অনেকেই বিকৃত ভুয়ো খবর রটিয়েছে বলে দাবি করেন শিল্পী। তবে আপাতত সুস্থ তিনি, ফিরছেন কাজে, ডিসেম্বর থেকে শুরু করবেন অনুষ্ঠান করাও। চলছে তারই প্রস্তুতি। আগামী ২ মাস প্রায় কুড়ি থেকে পঁচিশটা অনুষ্ঠান আছে যা তার অফিসিয়াল পেজ থেকে আগামীতে প্রকাশ করা হবে।

এরই মধ্যে তিনি শুরু করেছেন নিয়মমাফিক সকালের রেওয়াজ, সঙ্গীতমের ছাত্র ছাত্রীদের গানের ক্লাস নেওয়া। যন্ত্রশিল্পীদের সাথে প্রতিদিন চলছে রিহার্সাল। অদিতি মুন্সী তার গানের অনুষ্ঠান নতুন ভাবে সাজিয়ে তুলছেন শ্রোতাদের জন্য। জানা গিয়েছে, নতুন বাদ্যযন্ত্রর সাথে আরও অনেক কিছু তিনি সংযোজন করতে চলেছেন তার গানের অনুষ্ঠানে। এই বিষয়ে শিল্পী জানিয়েছেন ” গলার ইনফেকশনের জন্য সাময়িক বিরতি নিয়েছিলাম ঠিকই, কিন্তু ডিসেম্বর থেকে নতুনভাবে জোর কদমে আরও বেশি সংখ্যক মানুষের সঙ্গে হরিনামে মেতে উঠবো আমরা। আমি সকল শ্রোতাদের ধন্যবাদ জানতে চাই, তাদের প্রার্থনা ও ঈশ্বরের আশীর্বাদে আমি আবার গানে ফিরতে চলেছি। আসলে গান ছাড়া তো আমার আর কোনও অস্তিত্ব নেই। আমি আবার আপনাদের সাথে কৃষ্ণ নামে মাতোয়ারা হব । আগামী ডিসেম্বরের ১ তারিখ থেকে মঞ্চে ফিরছি।

রীতিমতো অভিমানী শিল্পী বলেন,  অনেক ডিজিটাল পোর্টাল আমার মৃত্যু সংবাদও প্রকাশ করেছিলো গলা খারাপের খবর শুনে, তাদের সকলের জন্য দুঃখ প্রকাশ করছি। একটাই কথা বলব সবাইকে যে ”আমি আছি, ভালো আছি ,সুস্থ আছি ,গানে আছি, প্রাণে আছি।”

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...