Sunday, April 5, 2026

এএফসি কাপের ম‍্যাচে ওড়িশার কাছে ২-৫ গোলে হারল মোহনবাগান

Date:

Share post:

এএফসি কাপের ম‍্যাচে ওড়িশার এফসির কাছে হারের মুখ দেখল মোহনবাগান সুপার জায়েন্ট। এদিন ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের ম‍্যাচে ওড়িশা এফসির মুখোমুখি হয়েছিল জুয়ান ফেরান্দোর দল। সেই ম‍্যাচে ওড়িশার কাছে ২-৫ গোলে হারে সবুজ-মেরুন। আর ম‍্যাচ হারতেই এএফসি কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাগান ব্রিগেড।

এএফসি কাপের প্রথম লেগের ম্যাচে ওড়িশা এফসিকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছিল মোহনবাগান। তবে দ্বিতীয় লেগের ম্যাচে বদলা নিল ওড়িশা এফসি। ৫-২ গোলে হারল জুয়ানের দল। ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় সবুজ-মেরুন। যার ফলে ম‍্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় মোহনবাগান। বাগানকে গোল করে এগিয়ে দেন হুগো বৌমোস। দুর্দান্ত একটি গোল করেন হুগো। মাঝ মাঠ থেকে লিস্টনের তৈরি করা বল আশিস রাইয়ের পাস থেকে গোল করেন বৌমোস। এরপরই পাল্টা আক্রমণে ঝাপায় ওড়িশা। যার ফলে ম্যাচের ৩০ মিনিটের মাথায় সমতায় ফেরে ওড়িশা এফসি। গোল করে ওড়িশা এফসিকে সমতায় ফেরান প্রাক্তন মোহনবাগান আরকা রয় কৃষ্ণা। ওড়িশা এফসির আহমেদ জাহুর বাড়ানো বল আশিস রাই যখন ক্লিয়ার করতে যান তখন পিছন দিক থেকে এসে জোরালো শটে গোল করেন রয় কৃষ্ণা। এরপর ফের ম্যাচের ৩২ মিনিটে ওড়িশা এফসির হয়ে ব্যবধান বাড়ান দিয়েগো মারিসিও। এরপর ফের আক্রমণে ঝাঁঝ বাড়ায় সার্জিও লোবেরার দল। যার ফলে ম্যাচের ৪১ মিনিটে ফের গোল করে দলকে এগিয়ে দেন সাই গডডার। আহমেদ জাহুর পাস থেকে গ্লেন মার্টিনকে কাটিয়ে গোল করেন তিনি। ম‍্যাচের প্রথমার্ধে ১-৩ গোলে পিছিয়ে থাকে মোহনবাগান।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণে যায় মোহনবাগান। ম্যাচের বয়স যখন ৫৭ মিনিট তখন সাদিকুর পরিবর্তে কিয়ান নাসিরিকে নামান ফেরান্দো। এরপরই কিছুটা ব‍্যবধান কমান কিয়ান। ম‍্যাচের ৬৩ মিনিটের মাথায় গোল করেন কিয়ান নাসিরি। হুগো বৌমোসের শর্ট থেকে হেডে গোল করেন কিয়ান নসিরি। তবে ম্যাচের অতিরিক্ত সময় পরিবর্ত ফুটবলার হিসাবে নামা অনিকেত যাদব ওড়িশা এফসির গোল পার্থক্য বাড়ান। ম‍্যাচের অতিরিক্ত সময় গোল করেন অনিকেত। এরপর পঞ্চম গোলটি করেন আইজ্যাক।

আরও পড়ুন:আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতল হুগলির হকার-মায়ের কন্যা

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...