Saturday, June 13, 2026

এসএসকেএমের ম.র্গ থেকে ব.ন্দির দে.হ উধাও, মা.মলা হাইকোর্টে

Date:

Share post:

এসএসকেএম হাসপাতালে এক চাঞ্চল্যকর ঘটনা। সাজাপ্রাপ্ত বন্দীর মর্গ থেকে দেহ উধাও হয়ে যাওয়ার অভিযোগ। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে। আদালত সূত্রের খবর, মামলাটি গ্রহণ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

বাড়িওয়ালা খুনের অপরাধে গ্রেফতার করা হয় বিপ্লব পোল্লে নামে এক ব্যক্তিকে। ওই ধৃত ব্যক্তির বাড়ি হাওড়ার আমতায়। তখন ওই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় জেলা আদালত। ২০১৩ সাল থেকে জেল খাটছিলেন বাবলু পোল্লে। তাঁর বন্দিদশার প্রথম দিকে হাওড়া জেলে রাখা হলেও ২০১৯ সাল থেকে অভিযুক্তকে প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করা হয়। গত ২০ নভেম্বর জেলের মধ্যেই অস্বাভাবিক মৃত্যু হয় তাঁর। মৃতদেহ রাখা ছিল এসএসকেএম হাসপাতালে মর্গে। নিহতের পরিবারের তরফের আইনজীবী আদালতে জানিয়েছেন, গত ২১ তারিখ ম্যাজিসট্রেটের উপস্থিতিতে দেহ ময়ানতদন্তের কথা ছিল। কিন্তু ম্যাজিস্ট্রেট গিয়ে দেখেন মর্গে দেহ নেই। দেহ লোপাটের অভিযোগে গত শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...