Wednesday, June 17, 2026

বাবরের পারফরম্যান্স নিয়ে খোঁচা অন্য দেশের ক্রিকেট বোর্ডের, ভাইরাল পোস্ট

Date:

Share post:

এবার বাবর আজমের ব‍্যাটিংকে খোঁচা আইসল্যান্ডের ক্রিকেট সংস্থার। সম্প্রতি ২০২৩ আইসিসি একদিনের বিশ্বকাপে বাবরের নেতৃত্ব এবং পাকিস্তান দলের পারফরম্যান্স প্রশ্নের মুখে ওঠে। এমনকি এশিয়া কাপেও পাকিস্তানের ফলাফলও আশাপ্রদ হয়নি। বিশ্বকাপের পরই ঘরে-বাইরে সমালোচনার মধ্যেই পরেন বাবর। এরপর দেশে ফিরে নেতৃত্বে ইস্তফা দেন বাবর। আর এবার বাবরের পারফরম্যান্স নিয়ে খোঁচা দিল অন্য দেশের ক্রিকেট বোর্ড। কটাক্ষ করল পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে।

রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিল ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিক্স সংস্থা। একটি জনমত সমীক্ষার জন্য সংস্থাটি সোশ্যাল মিডিয়ায় লিখেছিল, “এমন কী রয়েছে, যেটা এখনও অতিমারীর আগের স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি?” ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিক্স সংস্থা এই পোস্টের উত্তর দিয়ে আইসল্যান্ডের ক্রিকেট সংস্থা কটাক্ষ করেছে বাবরকে। আইসল্যান্ড ক্রিকেট উত্তরে লিখেছে, “বাবর আজমের ব্যাটিং গড়।” গত সেপ্টেম্বরে এশিয়া কাপে তেমন রান পাননি বাবর। বিশ্বকাপে তাঁর ব্যাট থেকে তিনটি শতরান এলেও মন্থর ব্যাটিংয়ের অভিযোগ উঠেছিল প্রাক্তন পাক অধিনায়কের।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচ জিতে কী বললেন ভারত অধিনায়ক?

Related articles

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...