Saturday, March 7, 2026

এশিয়া কাপে বাড়তি খরছ, জয় শাহ’র কমিটির কাছে অর্থ দাবি করল PCB

Date:

Share post:

জয় শাহের কমিটির এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে বাড়তি অর্থ দাবি করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। একদিনের ক্রিকেট বিশ্বকাপের আগে হয়েছিল এশিয়া কাপ। এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। সেই এশিয়া কাপ আয়োজনের জন‍্যই জয় শাহ’র কমিটি  এসিসির কাছে বাড়তি অর্থ দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যে টাকা দিতে নারাজ এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

এই নিয়ে পাক বোর্ডের এক কর্তা এক সর্বভারতীয় সংবাদ সংস্থা-কে বলেন, “আমরা বাড়তি অর্থ চেয়েছি। পাকিস্তান থেকে শ্রীলঙ্কা যাওয়ার জন্য চাটার্ড বিমান ভাড়া করতে হয়েছে। সেটার জন্যই বাড়তি অর্থ দাবি করা হয়েছে। শুধু তাই নয়, বাড়তি হোটেল ভাড়া এবং আরও অনেক খরচ হয়েছে। পাকিস্তানে এশিয়া কাপ হলে যে খরচ আমাদের করতে হত না। এশিয়া কাপের জন্য বরাদ্দ করা ছিল না এই বাড়তি খরচের টাকা। আমরা এসিসি-র কাছে সেই টাকাটাই দাবি করেছি।”

যদিও এই নিয়ে এসিসির বক্তব্য, পাকিস্তান হাইব্রিড মডেলে রাজি হয়েছিল। সেই সময় পাকিস্তান চেয়েছিল তাদের দেশে চারটি ম্যাচ হোক। আর সেটাই হয়েছে। কিন্তু শ্রীলঙ্কার একটি সংস্থাকে পিসিবি টাকা দিয়েছে চাটার্ড বিমান আয়োজন করার জন্য। এবারের এশিয়া কাপ আয়োজন করার কথা ছিল পাকিস্তানের। কিন্তু ভারত সে দেশে খেলতে যাবে না বলায় হাইব্রিড মডেলে এশিয়া কাপ হয়। শ্রীলঙ্কা এবং পাকিস্তানে যৌথ ভাবে এশিয়া কাপ আয়োজন করা হয়।

আরও পড়ুন:বকেয়া ১৬০ কোটি, স্পনসরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ BCCI-এর : রিপোর্ট

spot_img

Related articles

মোদিরাজ্যে মন্দিরের শৌচালয় থেকে দুই কলেজ ছাত্রীর দেহ উদ্ধার, ঘনীভূত হচ্ছে রহস্য

গুজরাতের সুরাতে এক মন্দিরের শৌচালয় থেকে দুই কলেজ ছাত্রীর নিথর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে...

প্রস্তুত কমিশন, কড়া নিরাপত্তায় রবিবার রাজ্যজুড়ে গ্রুপ ডি পরীক্ষা

আগামিকাল, রবিবার রাজ্যজুড়ে আয়োজিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে এই...

ভোটাধিকার কাড়ার ছক বিজেপির! ধর্মতলার ধরনামঞ্চ থেকে তোপ তন্ময় ঘোষের

ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনামঞ্চ থেকে এবার বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা তন্ময় ঘোষ।...

নেপাল নির্বাচন: ওলিকে বিপুল ব্যবধানে পরাস্ত করলেন ‘ভাবী প্রধানমন্ত্রী’

জনসমর্থন কতটা তলানিতে পৌঁছালে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ৫০ হাজার ভোটে পরাস্ত হতে পারেন, তার অন্যতম উদাহরণ হয়ে থাকলেন...