Thursday, April 9, 2026

মোদি জমানায় বেড়েছে দু.র্নীতি এবং বৈ.ষম্য! বদলের ডাক বিশিষ্টদের

Date:

Share post:

মোদি জমানায় লাগামছাড়াভাবে বেড়েছে দুর্নীতি এবং বৈষম্য। স্বৈরাচারী মনোভাব নিয়ে কাজ করছে কেন্দ্রীয় সরকার। দেশবাসীর স্বার্থে এই অবস্থার দ্রুত বদল ঘটানোর ডাক দিলেন সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্টরা।

নাগরিক সমাজের তৈরি রিপোর্টে অভিযোগ, মোদি সরকার দেশের সামাজিক বৈষম্যের নিয়ে কার্যত উদাসীন। এর ফলে লাগাতার গণতন্ত্রের ওপর আঘাত হচ্ছে। ৯ বছরের মোদি সরকারের রিপোর্ট কার্ডকে নাগরিক সমাজ এবং শিক্ষাবিদরা নাম দিয়েছেন “ওয়াদা না তোড়ো” অর্থাৎ প্রতিশ্রুতিভঙ্গ কোরো না।

রিপোর্টে বলা হয়েছে, কোনোরকম আলোচনা ছাড়াই দ্রুত গতিতে পাস করানো হচ্ছে বিল। সংসদীয় কমিটিগুলির ভূমিকা খর্ব করা হচ্ছে, স্বল্প সময়ের জন্য সংসদের অধিবেশন হচ্ছে। নাগরিক সমাজের বক্তব্য, সাংসদদের তথ্য না দেওয়া এবং জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ফৌজদারী মামলাও একটি উদ্বেগের বিষয়। পাশাপাশি রিপোর্টে বলা হয়েছে, দেশে সাম্প্রদায়িকতা বাড়ছে, সমালোচকদের কণ্ঠরোধ করা হচ্ছে এবং যেভাবে সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর আক্রমণ হচ্ছে, তা সঠিক পথ নয়। অর্থনীতি প্রসঙ্গে বলা হয়েছে, জিডিপি বৃদ্ধি সত্ত্বেও দেশের ২২ শতাংশ সম্পদ কুক্ষিগত রয়েছে মাত্র ১ শতাংশ নাগরিকের হাতে। বর্তমানে এই পরিস্থিতি সামষ্টিগত এবং গণতান্ত্রিক উন্নয়নের পক্ষে সহায়ক নয় বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

আরও পড়ুন- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচে হার ভারতের, অজিদের কাছে ৫ উইকেটে হারলো টিম ইন্ডিয়া

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...