Friday, June 26, 2026

আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূ.র্ণিঝড় মিগজাউম! কতটা প্রভাব রাজ্যে?

Date:

Share post:

বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ২ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। সেই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে তেমন কোনও প্রভাব পড়বে না। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, গভীর নিম্নচাপে পরিণত হওয়ার ৪৮ ঘণ্টা পরে তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে।  আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। রাতের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে। শীতের আমেজ অনেকটাই কমে যাবে। শীতের পথে বাধা ঘূর্ণিঝড়। আগামী পাঁচ সাত দিনে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা নেই। বাড়বে রাতের তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির পূর্বাভাস। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

আরও পড়ুন- ছাত্র-ছাত্রীদের মহাকাশ গবেষনার আগ্রহী করতে উদ্যোগ, এবার স্কুলের শিক্ষকদের প্রশিক্ষন দেবে ISRO

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...