Friday, June 26, 2026

ছাত্র-ছাত্রীদের মহাকাশ গবেষনার আগ্রহী করতে উদ্যোগ, এবার স্কুলের শিক্ষকদের প্রশিক্ষন দেবে ISRO

Date:

Share post:

দেশের গ্রামীন এলাকার ছাত্র ছাত্রীদের মহাকাশ গবেষনার উপরে আগ্রহ তৈরি করতে স্থানীয় স্কুলের  শিক্ষকদের প্রশিক্ষন দেবে দেশের মহাকাশ গবেষনা সংস্থা ইসরো। বুধবার কলকাতার রাজভবনে আয়োজিত গ্লোবাল এনার্জি পার্লামেন্টে অংশ নিয়ে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, এইবার শুক্রগ্রহে যান পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্যে দ্রুত সরকারের কাছে অনুমোদন চাওয়া হবে। তার আশা আগামী ২০৪০ সালের মধ্যে একজন ভারতীয় চাঁদে পা দেবেন। সোমনাথ জানিয়েছেন, গগনযানে মানুষ পাঠিয়ে তাঁকে পুনরায় সুস্থভাবে পৃথিবীতে ফিরিয়ে আনাই আপাতত মূল লক্ষ্য ইসরোর।

ইসরো প্রধান বলেন, “আগামীতে অনেকগুলি গুরুত্বপূর্ণ লক্ষ্য আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল গগনযান। যে গগনযানের মাধ্যমে মানুষকে মহাকাশে পাঠিয়ে তাঁকে পুনরায় সুস্থভাবে পৃথিবীতে ফিরিয়ে আনাই মূল লক্ষ্য আমাদের ।” বুধবার কলকাতার রাজভবনে শুরু হওয়া গ্লোবাল এনার্জি পার্লামেন্টের ত্রয়োদশতম অধিবেশনে অংশ নিয়ে চন্দ্রযান তিন-এর সাফল্য ও পরবর্তী পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জনের জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোস এ দিন তাঁকে ‘গভরর্নরস এক্সেলেন্স আওয়ার্ড’ প্রদান করেন। রাজ্যপাল তার হাতে ২ লক্ষ টাকা মূল্যের একটি চেক তুলে দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জানান ইসরো চেয়ারম্যান। চন্দ্রযান ৩-এর সাফল্যের পিছনে যে পরিশ্রম ছিল, সে বিষয়টি তুলে ধরেন তিনি।

প্রসঙ্গত, গ্লোবাল এনার্জি পার্লামেন্ট একটি আন্তর্জাতিক সংস্থা। ২০১০ সালে তা প্রতিষ্ঠার পর থেকে জিইপি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইৎজারল্যান্ড, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা-সহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেশন পরিচালনা করেছে।

আরও পড়ুন- বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স, ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করল বিসিবি

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...