Saturday, March 28, 2026

ক্ষ.মতা থাকলে আগে শুভেন্দুকে গ্রে.ফতার করুন, শাহকে পাল্টা জ.বাব কুণালের

Date:

Share post:

ধর্মতলার ফ্লপ-শো’তে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার মন্ত্রী ও নেতাদের নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রীর উদ্দেশে ধর্মতলার সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলকে পার্টি থেকে সাসপেন্ড করে দেখান।” পাল্টা দিতে দেরি করেননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। শাহকে মোক্ষম জবাব দিয়ে কুণাল বলেন, “আপনাকে কী এ রাজ্যের নেতারা খবরও দেয় না! তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করা হল। এই খবরটা আপনাকে কেউ দেয় না।সুতরাং, তৃণমূল কংগ্রেস জানে কখন কী করতে হয়, একটা প্রসেস চলে।”

স্বভাবসিদ্ধ মেজাজে এদিনও শুভেন্দু প্রসঙ্গ তোলেন কুণাল ঘোষ। অমিত শাহের উদ্দেশে বলেন, “যে রাজ্যে যাদেরকে চোর বলেছেন, সেই চোর চোট্টা শুভেন্দু এখন ওয়াশিং মেশিনে ঢুকে আপনাদের সঙ্গে দল করছেন। আপনার ক্ষমতা থাকলে শুভেন্দুকে গ্রেফতার করুন, তারপর আমাদের দিকে তাকিয়ে কোনও কথা বলবেন।”

আরও পড়ুন- ‘মন্নত’ কেনার আগে কোন কোন সিনেমার শ্যু.টিং হয়েছে শাহরুখের বাড়িতে?

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...