Wednesday, April 8, 2026

উত্তরকাশীর উ.দ্ধার হওয়া শ্রমিকদের জন্য পুরস্কার ঘোষণা উত্তরাখণ্ড সরকারের!

Date:

Share post:

প্রায় ৪০০ ঘণ্টা টানেলে আটকে থাকার পর মঙ্গলবার রাতে সুড়ঙ্গ থেকে বেরোলেন ৪১ জন শ্রমিক। খুশির জোয়ারে ভাসছে শ্রমিকদের পরিবার। মঙ্গলবার উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পর শ্রমিকদের জন্য পুরস্কারের ঘোষণা করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।

১৭ দিন ধরে অন্ধকার টানেলে জীবন মৃত্যুর লড়াইয়ে শেষ হাসি হেসেছেন শ্রমিকরাই। গোটা দেশের নজর ছিল এই ঘটনার দিকে। উদ্ধারপর্বের শেষ পর্যায় সিল্কিয়ারা টানেলে পৌঁছে গিয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও। কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং কেও দেখা যায়। টানেলের থেকে একে একে শ্রমিকরা বাইরে আসতেই তাঁদের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। সফলভাবে গোটা অভিযান শেষ হওয়ায় গোটা উদ্ধারকারী দলকে ধন্যবাদ জানিয়েছেন পুষ্কর। এর পাশাপাশি প্রত্যেক শ্রমিককে ১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন তিনি। একইসঙ্গে শ্রমিকদের চিকিৎসার যাবতীয় খরচও উত্তরাখণ্ড সরকারের তরফে দেওয়া হবে বলে সেরাজ্যের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে। গতকাল সুড়ঙ্গ থেকে বেরনোর পর রাতেই শ্রমিকদের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রমিকরা আপাতত চিনিয়ালিসৌরের হাসপাতালে ভর্তি রয়েছেন । উদ্ধার হওয়া শ্রমিকদের শারীরিক কোনও সমস্যা নেই।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...