Monday, April 6, 2026

‘বেইমানি’র প্রতিশোধ! শিবরাজের পদ্ম উপড়ে কমলেই আস্থা মধ্যপ্রদেশে

Date:

Share post:

ঘোড়া কেনাবেচার খেলা খেলে, টাকার জোরে মধ্যপ্রদেশে জনতার নির্দেশকে পালটে দিয়েছিল বিজেপি। ২০১৮ সালে কংগ্রেসের সরকারকে ফেলে দিয়ে সরকার গড়েছিল পদ্ম। টাকা ও পদ দিয়ে টিম মোদি-শাহ কিনে নিয়েছিল কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্দিয়াকে। ৫ বছর পর সেই বেইমানির প্রতিশোধ নিতে চলেছেন মধ্যপ্রদেশবাসী। অন্তত বুথ ফেরত সমীক্ষা আভাস দিচ্ছে তেমনই। দেখা যাচ্ছে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মধ্য প্রদেশে এবার সরকার গড়তে চলেছে কংগ্রেস।

বৃহস্পতিবার বুথ ফেরত সমিক্ষার যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশে এবার হাড্ডাহাড্ডি লড়াই হলেও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতার আসতে চলেছে কংগ্রেস। ২৩০ আসনের মধ্যপ্রদেশে ম্যাজিক ফিগার ১১৬। যেখানে বুথ ফেরত সমীক্ষা বলছে কংগ্রেস পেতে পারে ১২৫ টি আসন। অন্যদিকে, ৯৭ থেকে ১০০ আসন পেতে পারে বিজেপি।

Dainik Bhaskar- কংগ্রেস পেতে পারে ১০৫- ১২০ টি আসন। বিজেপি ৯৫-১১৫ টি। অন্যান্য ০-১৫ টি।
Jan Ki Bat- কংগ্রেস পেতে পারে ৯-১০৭ টি আসন। বিজেপি ১১৮-১৩০ টি। অন্যান্য ০-৫ টি।
TV9- কংগ্রেস পেতে পারে ১১১-১২১ টি আসন। বিজেপি ১০৬-১১৬ টি। অন্যান্য ০-৬ টি।
Republic TV- কংগ্রেস পেতে পারে ৯৭-১০৮ টি আসন। বিজেপি ১১৮-১৩০ টি। অন্যান্য ০-৬ টি।

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...