Monday, April 6, 2026

Exit Poll: বাঘেলেই আস্থা, ছত্তিশগড়ে ফের ক্ষমতায় কংগ্রেস

Date:

Share post:

পরিবর্তন নয়, ছত্তিশগড়ে এবার প্রত্যাবর্তনের ইঙ্গিত দিল বুথ ফেরত সমীক্ষা। গেরুয়াকে ধুয়েমুছে ৯০ আসনের ছত্তিশগড় রাজ্যে ফের একবার ক্ষমতায় আসছে কংগ্রেস। মাওবাদি অধ্যুষিত এই রাজ্যে কংগ্রেস যে এবারও ক্ষমতায় আসছে তেমনই আভাস ছিল। বৃহস্পতিবার প্রকাশ্যে আসা বুথ ফেরত সমীক্ষাও সেই ইঙ্গিত দিল।

৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড় রাজ্যে ম্যাজিক ফিগার ৪৬। সেখানে এবিপি নিউজ-সি ভোটার বলছে, ছত্তিশগড়ের ৯০ আসনের মধ্যে বিজেপি (BJP) পাবে ৩৬-৪৮টি আসন। কংগ্রেস ৪১-৫৩টি আসন। অন্যান্য দলগুলি ০ থেকে ৮টি আসনে জিততে পারে। পাশাপাশি নিউজ ২৪-টুডেজ চাণক্যের সমীক্ষা অবশ্য বলছে বিজেপি ৩৩টি ও কংগ্রেস ৫৭টি আসন পাবে। অন্যান্যরা কোনও আসনই পাবে না। ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র দাবি, বিজেপি (BJP) পাবে ৪০-৫০টি আসন। কংগ্রেস ৩৬-৪৬টি আসন। অন্যান্য দলগুলি ১ থেকে ৫টি আসনে জিততে পারে। এছাড়াও ‘জন কি বাত’-এর দাবি, বিজেপি (BJP) পাবে ৪২-৫৩টি আসন। কংগ্রেস ৩৪-৪৫টি আসন। অন্যান্য দলগুলি কোনও আসন পাবে না।

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...