Sunday, June 28, 2026

মন্দিরের ভোরের আরতির শব্দ বাইরে যায় না? লাউডস্পিকারের আ.জান বন্ধের আবেদন খারিজ করে প্রশ্ন হাইকোর্টের

Date:

Share post:

ভোরবেলা লাউডস্পিকারে আজানের শব্দে শব্দদূষণ হচ্ছে! তাই অবিলম্বে ভোরবেলা মাইকে আজান শোনানো বন্ধ করা হোক। এই দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শক্তিসিন জালা নামে এক ব্যক্তি। কিন্তু জনৈক ওই ব্যক্তির আবেদন খারিজ করে দিয়ে পাল্টা গুজরাত হাই কোর্টের প্রশ্ন, মন্দিরে যখন ভোরে ড্রামের বাজনা-সহ আরতি হয় তখন সেই আওয়াজও কি ছড়িয়ে পড়ে না?

আদালতে এই জনস্বার্থ মামলা চলাকালীন বিচার নীতা আগরওয়াল ও বিচারপতি অনিরুদ্ধ পি মাইয়ের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, কীভাবে আজান এমন দূষণ তৈরি করতে পারে তা সত্যিই অবোধ্য। বিচারপতিদের কথায়, আমরা বুঝতে পারছি না কী করে মানুষের কণ্ঠনিঃসৃত আজান লাউডস্পিকারে ভোরবেলা শোনা গেলে তা শব্দদূষণ সৃষ্টিকারী ডেসিবেলে পৌঁছে যেতে পারে? যা জনস্বাস্থ্যের ক্ষতি করতে পারে! এরপরই গুজরাট হাই কোর্ট জানায়, এই ধরনের আর্জি শুনতেই রাজি নয় বেঞ্চ। পাল্টা মামলাকারীকে কোর্টের প্রশ্ন, আপনাদের মন্দিরে ভোর তিনটের সময় গান চালিয়ে, ড্রাম বাজিয়ে আরতি হয়। সেই শব্দ কারও কাছে যায় না? আপনি বলতে চান ঘণ্টাধ্বনি কেবল মন্দির চত্বরেই সীমাবদ্ধ থাকে? তা মন্দিরের বাইরে যায় না?

আরও পড়ুন- মোবাইল ফেরত চেয়ে হা.মলা! উত্তর ২৪ পরগণার স্কুলে ধু.ন্ধুমার, পড়ুয়াদের মা.রে মৃ.ত্যু শিক্ষাকর্মীর

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...