Monday, April 6, 2026

বিজেপি বিধায়কের স.মস্যা মেটালেন ইন্দ্রনীল, চপ খাওয়ার আমন্ত্রণ নীলাদ্রিশেখরের! 

Date:

Share post:

বিধানসভায় রাজনৈতিক শিষ্টাচার। বিজেপি বিধায়কের সমস্যা মেটালেন তৃণমূলের (TMC ) মন্ত্রী বিধায়ক ইন্দ্রনীল সেন (Indranil Sen)। নিজের দফতর না হওয়ার সত্ত্বেও বিরোধী দলের বিধায়ককে সাহায্য করতে যেভাবে এগিয়ে গেলেন তাতে খুশি গেরুয়া দলের বিধায়ক নেতা নীলাদ্রিশেখর দানা (Niladri Shekhar Dana)। পাল্টা চপ খাওয়া দাওয়ার আমন্ত্রণ পাঠালেন ঘাসফুল শিবিরে(TMC)।

বুধবার বিধানসভার অধিবেশন (Assembly Session) চলার সময় প্রশ্নোত্তর পর্বে বাঁকুড়ার মুকুটমণিপুরে একাধিক টোল প্লাজার সমস্যার কথা তুলে ধরেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। পর্যটকদের সমস্যা মেটানোর জন্য মন্ত্রী ইন্দ্রনীল সেনের কাছে অনুরোধ জানান নীলাদ্রিশেখর দানা। পর্যটনমন্ত্রী জানিয়ে দেন, টোল আদায়ের বিষয়টি পরিবহণ দফতরের অধীনে পড়ে৷ তবুও যেহেতু পর্যটকদের বিষয় সেখানে জড়িত রয়েছে, তা নিয়ে তিনি কথা বলবেন৷ এর পরই বিজেপির বিধায়কের কাছে চপ খাওয়ার আবদার জানান মন্ত্রী৷ সেই সুরে সুর মিলিয়ে ট্রেজারি বেঞ্চ থেকে শোভন দেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাসরাও একই আবদার করেন বিজেপির বিধায়কের কাছে৷ বিজেপির বিধায়কও সবাইকে বাঁকুড়ায় আসার আমন্ত্রণ জানান৷ এ যেন এক অন্য ছবি বিধানসভায়। পরে নীলাদ্রিশেখর দানা জানান, বাঁকুড়ায় মানুষ চপ, মুড়ি খেতে খুবই ভালবাসে৷ সারাদিনে একবার এই খাদ্য না খেলে তাঁদের খাদ্য তালিকা অসম্পূর্ণ থেকে যায়৷ একইসঙ্গে পোস্ত এবং বিউলির ডাল খেতেও বাঁকুড়ার মানুষ ভালোবাসে। আমি নিজে রান্না করতে বেশ ভালোবাসি৷ তৃণমূলের বিধায়করা এলে খুব ভালোভাবেই রান্না করে তাঁদের খাওয়ানো যাবে। যেভাবে একদিকে বিধানসভা তে তৃণমূল বনাম বিজেপির লড়াই চলছে সেখানে এহেন রাজনৈতিক শিষ্টাচারে মুগ্ধ দুই দলের সমর্থকরাই।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...