Wednesday, June 24, 2026

জামিন পেলেও মিলল না মুক্তি! ফের জে.ল হে.ফাজতে কল্যাণময় গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

জামিন (Bail) পেলেও মিলল না মুক্তি। জেল হেফাজতেই (Jail Custody) থাকতে হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে (Kalyanmay Ganguly)। গ্রুপ-সি নিয়োগ মামলায় বুধবারই কল্যাণময়কে শর্তসাপেক্ষে জামিন দেয় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। তবে জামিন পেলেও জেল থেকে বেরনো হল না কল্যাণময়ের। নবম-দশম নিয়োগ মামলায় তাঁকে এবার গ্রেফতার করল সিবিআই। সূত্রের খবর, সিবিআই-এর আবেদন মঞ্জুর করে ৬ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আলিপুরের বিশেষ সিবিআই আদালত। ওই মামলায় কল্যাণময়ের পাশাপাশি অশোক সাহা, সুব্রত সামন্তের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলায় গত বছর গ্রেফতার করা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময়কে। তারপর থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি ছিলেন তিনি। ১ বছরেরও বেশি জেলজীবন কাটানোর পর বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে মুক্ত দিয়েছিল তাঁকে। কিন্তু শেষ অবধি জেলের বাইরে বেরনো হল না তাঁর। তবে সূত্রের খবর,  কল্যাণময়ের বিরুদ্ধে এখনও সরাসরি কোনও তথ্য আদালতে পেশ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে সিবিআই তদন্ত নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে। বুধবার কলকাতা হাইকোর্টে সে কথা জানিয়েই কল্যাণময়-সহ পাঁচ জনের জামিন মঞ্জুর করেছিল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হল না।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...