Thursday, March 19, 2026

বাড়ল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা! কবে হবে আবহাওয়ার মুড সুইং? বড় আপডেট আলিপুরের

Date:

Share post:

বৃহস্পতিবার সকালে আরও বাড়ল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা (Temperature)। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি ছুঁইছুঁই। তবে পশ্চিমের জেলাগুলির প্রায় সর্বত্রই তাপমাত্রা বেড়েছে। আপাতত শনিবারের আগে এই তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে আজ এবং শুক্রবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০. ৯ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে এদিন সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। আপাতত হাওয়া অফিসের যা পূর্বাভাস, তাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা। আকাশ মেঘলা থাকার পূর্বাভাস রয়েছে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩০  ডিগ্রি সেলসিয়াসে। পাশাপাশি পরিষ্কার থাকতে পারে আকাশ।

এদিন সকালে আবহাওয়া দফতরের দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার ও শুকনো থাকবে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার আপাতত কোনও পরিবর্তন হবে না। তবে এই মুহূর্তে সুষ্পষ্ট নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের ওপরে অবস্থান করছে। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ৩০ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ৪৮ ঘন্টায় অর্থাৎ ২ নভেম্বরের আশপাশের সময়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

 

 

 

 

Related articles

জোড়াফুলে গোঁসা! ISF-এ যোগ তৃণমূলের বহিষ্কৃত নেতা আরাবুল ইসলামের  

আগেই বহিষ্কার করেছিল তৃণমূল (TMC)। জল্পনার অবসান করে ISF-এ যোগ দিলেন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম (Arabul Islam)। বৃহস্পতিবারই...

আদিতে আস্থা শমীকের! বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় রীতেশ-রূপা-তরুণজ্যোতিরা

প্রথম প্রার্থী তালিকায় (Candidate List) তেমন চমক না থাকলেও, বৃহস্পতিবার প্রকাশিত হওয়া বিজেপির (BJP) দ্বিতীয় তালিকায় চমক রয়েছে।...

রেস্তোরাঁয় আক্রান্ত! বলিউডের ক্লাইম্যাক্সকে হার মানাবে নাসিরুদ্দিনের জীবন

কখনও কখনও বাস্তব জীবনের কাহিনী হার মানায় পর্দার নাটকীয়তাকে। হিন্দি চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহর (Naseeruddin Shah)...

ভোটের আবহে উত্তপ্ত হাড়োয়া! নৃশংস খুন তৃণমূল কর্মী

বাংলায় (West Bangal Election) ভোট ঘোষণা হওয়ার পরই হিংসা শুরু বিরোধীদের। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় উদ্ধার...