Monday, April 6, 2026

জেরুজালেমে জ.ঙ্গি হা.না! হা.মাসকেই কাঠগড়ায় তুলল ইজরায়েল

Date:

Share post:

গাজায় (Gaza) যুদ্ধবিরতির (ceasefire) মেয়াদ নিয়ে টালবাহানার মধ্যেই ফের নতুন করে রক্ত ঝরল জেরুজালেমে (jerusalem)। এদিকে বৃহস্পতিবার ইজরায়েলের রাজধানী শহরের একটি প্রবেশপথের সামনে দুই জঙ্গি স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ। দুর্ঘটনায় তিন জন নিহত ও আট জন আহত হয়েছেন বলে খবর। পূর্ব জেরুজালেমের প্যালেস্টাইনি বসতি এলাকা থেকেই ওই জঙ্গিরা হামলা চালাতে এসেছিল বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে, ইজরায়েল (Israel) পুলিশ মনে করছে সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাসের (Hamas) গেরিলারাই হামলা চালিয়েছে।

এদিকে ইজরায়েল ও হামাসের মধ্যস্থতায় বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও ২৪ ঘণ্টা বেড়েছে। বৃহস্পতিবারই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল। মধ্যস্থতাকারী দেশ কাতারের বিদেশ দফতরের মুখপাত্র মাজেদ আল–আনসারি জানিয়েছেন, যুদ্ধবিরতি আরও এক দিন বাড়াতে ইজরায়েল এবং হামাস সম্মত হয়েছে। তবে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ থাকলেও পণবন্দি মুক্তি ও মানবিক সহায়তা পাঠানোর কাজ চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...