Friday, June 26, 2026

‘ফাঁ*স’ রুখতে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের প্রতিটি প্রশ্নপত্রে বসবে কোড নম্বর

Date:

Share post:

‘প্রশ্নফাঁস’ রুখতে এবার নয়া পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার প্রশ্নপত্রে ইউনিক কোডের ওয়াটারমার্ক বসানো হচ্ছে। কেউ প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠালে সঙ্গে সঙ্গে প্রেরককে শনাক্ত করা যাবে। গত কয়েক বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ‘প্রশ্নফাঁস’ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্ক এড়াতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে এমন পন্থা নেওয়া হচ্ছে।

মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশ্নপত্রে কোডিং সিস্টেম চালু করতে চলেছে তারা। প্রতিটি প্রশ্নপত্রে থাকবে আলাদা কোড নম্বরের ওয়াটারমার্ক। তার ওপরে গাঢ় অক্ষরে ছাপা হবে প্রশ্ন। ফলে প্রশ্নপত্রের ছবি তুলতে গেলে সঙ্গে অবধারিতভাবে উঠে যাবে কোড নম্বরের ছবিও। সেই কোড নম্বর দিয়ে সহজেই শনাক্ত করা যাবে কে বা কারা প্রশ্নপত্র ফাঁস করছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...