Friday, June 26, 2026

রবি নয়, সোমবার হবে মিজোরামের ভোট গণনা! কিন্তু কেন?

Date:

Share post:

শেষ মুহূর্তে পিছিয়ে গেল মিজোরামের ভোট গণনা।মিজোরামের বিধানসভা নির্বাচনের গণনার দিনবদল জাতীয় নির্বাচন কমিশনের। রবিবারই পাঁচ রাজ্যেই ভোটগণনার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে, সোমবার মিজোরামে গণনা হবে। মিজোরাম এনজিও কো-অর্ডিনেশন কমিটির গণনার দিন পিছনো নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এবার গণনার দিন পিছনোর সিদ্ধান্ত কমিশনের।

সপ্তাহের অন্য কোনও দিন গণনা হোক, এমনই দাবি করেছিল মিজোরামের একাধিক সংগঠন ও রাজনৈতিক দল। সেই অনুরোধে সাড়া দিয়েই গণনার দিন বদলের সিদ্ধান্ত কমিশনের। কমিশন তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘‘বিভিন্ন পক্ষ থেকে গণনার দিন ৩ ডিসেম্বর, রবিবারের বদলে অন্য দিন করার অনুরোধ জানানো হয়েছিল। কারণ রবিবার মিজোরামবাসীর কাছে বিশেষ দিন। এই অনুরোধ বিবেচনা করেই মিজোরামে বিধানসভা নির্বাচনের গণনার দিন ৩ ডিসেম্বর, রবিবারের পরিবর্তে ৪ ডিসেম্বর সোমবার হবে।’’

আরও পড়ুন- শাহর সঙ্গে হেলিপ্যাডে হাত মেলাচ্ছেন কে? তু.মুল জল্পনা রাজ্য রাজনীতিতে

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...