Saturday, April 4, 2026

ডিএ মামলা: দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিমকোর্টে

Date:

Share post:

চলতি বছর জানুয়ারি মাস থেকে মহার্ঘ্য ভাতা বা ডিএ মামলার শুনানি পিছিয়েই যাচ্ছে দফায় দফায়। এর জেরেই ডিএ মামলায় শীর্ষ আদালতে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন রাজ্য সরকারি কর্মীরা। তবে সেই আবেদন শুক্রবার খারিজ করল দেশের শীর্ষ আদালত।

ডিএ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্যসরকার। প্রথমে ঠিক ছিল চলতি বছরের ১৪ জানুয়ারি হবে এই মামলার শুনানি। তারপর তা পিছিয়ে হয় ১১ ফেব্রুয়ারি। সেই শুনানিও পিছিয়ে যায়। ঠিক হয় ২১ মার্চ হবে। কিন্তু সেদিনও স্থগিত হয়ে যায় মহার্ঘ ভাতা মামলার শুনানি। এরপর বিচারপতি দীপঙ্কর দত্ত সরে দাঁড়ানোর পর ডিএ মামলার বেঞ্চ বদল হয়েছিল সুপ্রিম কোর্টে। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীকে নিয়ে বেঞ্চ গঠন করা হয়েছিল। কিন্তু বিচারপতি হৃষিকেশ রায়ও সরে দাঁড়ান। ফলে ফের নতুন বেঞ্চ গঠন হয় বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কুমারকে নিয়ে। দফায় দফায় মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় শীর্ষ আদালতে মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছিল সরকারি কর্মচারীরা, তবে সে আবেদন এদিন খারিজ করল সুপ্রিমকোর্ট।

উল্লেখ্য, এই মামলায় রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য গত বছর ২০ মে রাজ্যকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এজন্য রাজ্যকে তিনমাসের সময়সীমাও বেঁধে দেয় আদালত। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে পাল্টা মামলা দায়ের করে রাজ্য সরকার। বর্তমানে এই মামলাটি চলছে শীর্ষ আদালতে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...