Saturday, April 4, 2026

বেনজির,ভিডিও কলে ঝাড়ুদারকে ডে.লিভারি করানোর পদ্ধতি বললেন চিকিৎসক!

Date:

Share post:

এ যেন ‘থ্রি ইডিয়টস’ ছবির দৃশ্য ! চরম অব্যবস্থা৷ বিহারের রাজধানী পাটনা  থেকে বেনজির ঘটনা প্রকাশ্যে এসেছে, যা শুনলে আপনিও চমকে যাবেন৷   দানাপুর থানা এলাকার গোলার  একটি বেসরকারি নার্সিংহোমের অবহেলার কারণে জন্মের পরেই এক নবজাতকের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, নার্সিংহোমের চিকিৎসক ঝাড়ুদারের সহায়তায় বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে প্রসব করিয়েছিলেন। চিকিৎসক ও ঝাড়ুদারের অবহেলায় জন্মের পরই প্রাণ হারায় শিশুটি।

জানা গিয়েছে, মায়ের থেকে শিশুর নাভি কাটার সময়  অবহেলার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে। এরপর পরিবারের সদস্যরা নার্সিংহোমে তোলপাড় করে এবং পুলিশকে ফোন করে  ঘটনার কথা জানায়। অভিযোগ জানায় গাফিলতির কারণে মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নার্সিংহোমের ৩ নার্সিং স্টাফকে আটক করে।
জানা গিয়েছে, তরকরিয়া বাজারের বাসিন্দা রবিশঙ্করের স্ত্রী জুলি কুমারীকে দানাপুর থানা এলাকার গোলায় অবস্থিত হর্ষিত পালি নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল। জুলি প্রেগন্যান্ট ছিলেন, প্রসব বেদনার কারণে বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷

সেই সময় ডিউটিরত চিকিৎসক বাড়িতে বসেছিলেন। তিনি সেখান থেকে ভিডিও কলে ঝাড়ুদারকে নির্দেশ দিত থাকেন, কীভাবে ডেলিভারি করাতে হবে! যার নিট ফল, সদ্যোজাতর মৃত্যু হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...