Saturday, April 4, 2026

যু.দ্ধজয়ের ৫২ বছর! তিলোত্তমায় ‘বিজয় দিবস’ অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশের ৩০ মুক্তিযো.দ্ধা

Date:

Share post:

ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কম্যান্ড প্রতিবারের মতো এবছরও ঐতিহাসিক বাংলাদেশ বিজয় দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। শনিবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে পূর্বাঞ্চলীয় কম্যান্ডের মেজর জেনারেল সিং জানিয়েছেন, এই উপলক্ষে মুক্তিযোদ্ধা এবং দেশের প্রাক্তন সেনাদের সাথে আলাপচারিতা, মিলিটারি ট্যাটু প্রদর্শন হবে। ১৬ই ডিসেম্বর ফোর্ট উইলিয়ামে বিজয় স্মারকে শ্রদ্ধা জ্ঞাপন এবং সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি জানান, বাংলাদেশ থেকে ৩০জন মুক্তিযোদ্ধা এবং সেদেশের ৬জন কর্মরত সেনা আধিকারিক এবছর বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মুক্তিবাহিনী এবং ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী এবং জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। সেই সব বীর শহীদদের স্মৃতি তর্পণ করতে প্রতি বছর এই বিজয় দিনটি পালন করা হয়।

অন্যদিকে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস জানিয়েছেন, বিজয় দিবস পালন উপলক্ষে এবছর কলকাতায় বাংলাদেশ উপ দূতাবাসে ১৬ ও ১৭ই ডিসেম্বর দুদিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারত ও বাংলাদেশ এই দুই দেশের শিল্পীদের সমন্বয়ে সেখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়া ভারতের যেসব প্রাক্তন সেনারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তারা বাংলাদেশে বিজয় দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেবেন।

আরও পড়ুন- বিরোধীদের অ.ভিযোগকে গুরুত্ব দিয়ে ভোটার তালিকা নিয়ে বিশেষ অভিযান কমিশনের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...