Tuesday, April 7, 2026

মঙ্গলেই আছ.ড়ে পড়বে ঘূর্ণি.ঝড়! বাংলায় বৃষ্টির সত.র্কতা

Date:

Share post:

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম (Cyclone Michaung Forecast)। হাওয়া অফিস (IMD ) বলছে গত ৬ ঘণ্টায় এটি পশ্চিম ও উত্তর পশ্চিম মুখে অগ্রসর হতে শুরু করেছে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী এই মুহূর্তে পুদুচেরি থেকে পূর্ব ও দক্ষিণপূর্ব দিকে ৬৩০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। মঙ্গলেই ল্যান্ডফলের সম্ভাবনা। সে ক্ষেত্রে বুধবার থেকেই কলকাতা (Kolkata)এবং ওড়িশার বিস্তীর্ণ জায়গায় বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব দেখা যাবে। সোমবার দুপুরের পর থেকে কার্যত সমান্তরালভাবে উত্তর দিকে এগিয়ে যাবে ঘূর্ণিঝড়। ৫ ডিসেম্বর বিকেলের দিকে নেল্লোর ও মছিলিপত্তনমের মধ্যে দিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল পার করবে মিগজাউম। সেইসময় ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার ঝড় হবে। কোথাও কোথাও দমকা হওয়ার গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। এর প্রভাবে আগামিকাল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...