Tuesday, June 23, 2026

নরেন্দ্রপুরে কারখানা থেকে উ.দ্ধার যুবকের ক্ষ.তবিক্ষত দেহ

Date:

Share post:

শহরতলীতে ফের খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। এবার দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে উদ্ধার এক যুবকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। একটি ব্যানার-ফেস্টুন তৈরির কারখানায় এই ঘটনা ঘটে। মৃত যুবকের নাম কাসেম আলি মোল্লা (৩৬)। ঘটনা নরেন্দ্রপুরের বনহুগলির কর্মকার পাড়ায়। পুলিশের প্রাথমিক অনুমান, ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে কাসেমকে। অভিযুক্তরা পলাতক।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, কারখানার ভিতর থেকে ঝামেলার আওয়াজ পান তাঁরা। তখন কারখানার ভিতর দুটি থেকে তিনজন ছিল বলে জানা গিয়েছে। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

 

Related articles

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...