Monday, April 6, 2026

দুর্নী.তিগ্রস্ত ইডি অফিসারের বাড়িতে, অফিসে শুরু তল্লা.শি!

Date:

Share post:

দুর্নীতি দমন করার জন্য তদন্ত করছেন যে ইডি আধিকারিকরা (ED officials) এবার তাঁদের দিকেই উঠল আঙুল। ঘুষ নেওয়ার অভিযোগে তামিলনাড়ু পুলিশ (Tamilnadu Police) শুক্রবার মাদুরাইয়ে এক ইডি কর্তাকে হাতেনাতে গ্রেফতার করেছে। নাম অঙ্কিত তিওয়ারি (Ankit Tiwari)। সেই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ধৃত ইডি আধিকারিকের অফিস এবং বাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে তামিলনাড়ু পুলিশ সূত্রে খবর।

বিরোধী রাজ্যগুলোকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে যখন দমানোর চেষ্টা করছি বিজেপি সরকার, তখন সর্ষের মধ্যেই ভূত! তিন কোটি টাকা ঘুষ চাওয়া এবং ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়লেন কিন্তু এজেন্সির আধিকারিক। এর ফলে সদস্যদের সততা ও নিরপেক্ষতা প্রশ্নের মুখে।এই ঘটনার সূত্র ধরে গোটা রাজ্যে ইডির বিরুদ্ধেই তল্লাশি অভিযান শুরু করেছে তামিলনাড়ু পুলিশ। ধৃত আধিকারিককে ১৫ ডিসেম্বর অবধি জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...