Tuesday, April 7, 2026

শনিতে বন্ধ পানীয় জল সরবরাহ! কলকাতার কোথায় কোথায় ব্যাহ.ত হবে পরিষেবা?

Date:

Share post:

পাইপলাইনের কাজের (Pipe line repair work) জন্য আজ সারাদিন কলকাতার একাংশে ব্যাহ.ত হতে চলেছে পানীয় জল পরিষেবা (Water service) । আজ সকাল দশটার পর থেকে আগামিকাল সকাল দশটা পর্যন্ত বেশ কিছু জায়গায় জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়ে দিল পুরসভা (KMC)। পিকনিক গার্ডেন থেকে নিউ গড়িয়া পর্যন্ত মূলত ইএম বাইপাস লাগোয়া দু’দিকের ১৮টি ওয়ার্ডে আগামী ২৪ ঘণ্টা জল সরববরাহ বন্ধ থাকবে।

 

কলকাতা পুরসভা সূত্রে আজ সারাদিন ধরে খবর জয়হিন্দ জল প্রকল্পের পাইপলাইনের লিকেজ, ভালভ সারানোর কাজ চলবে। পিকনিক গার্ডেন, আনন্দপুর, মুকুন্দপুর, পাটুলি, গড়িয়া, হাটগাছিয়া, গিরিন্দ্রশেখর রোড, মেট্রোপলিটন, তপসিয়া, চায়না টাউন, আরপপোতা, দুর্গাপুর, বাঘা যতীন, নিউ গড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলাল বাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয়নগর, পঞ্চসায়র, পঞ্চান্নগ্রাম, সার্ভে পার্ক এলাকায় জল সমস্যায় পড়তে চলেছেন সাধারণ মানুষ। এছাড়াও বরো ৭, ১০, ১১ ও ১২ – আংশিক অঞ্চলে পানীয় জল পরিষেবা বিঘ্নিত হবে। সেক্ষেত্রে বাসিন্দাদের সমস্যার কথা মাথায় রেখে সংশ্লিষ্ট এলাকাগুলিতে পানীয় জলের বিশেষ গাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...