Friday, April 3, 2026

চার রাজ্যে গণনা শুরু, হাড্ডা.হাড্ডি ল.ড়াই ছত্তিশগড়, রাজস্থানে!

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে চার রাজ্যের বিধানসভা ফলাফলের দিকে নজর রেখেছে গোটা দেশ। রবিবার সকালে নির্ধারিত সময় থেকেই রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় ভোট গণনা শুরু হয়েছে। সকাল ন’টা পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে রাজস্থানে। অশোক গেহলট সেখানে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। ছত্তিশগড়েও জোর টক্কর চলছে হাত ও পদ্ম শিবিরের মধ্যে।

সকাল ন’টা পর্যন্ত ভোট গণনা নিরিখে কে এগিয়ে কে পিছিয়ে?

চার রাজ্যের বিধানসভা ভোটের গণনায় রাজস্থানে বিজেপি এখনও পর্যন্ত ১০০ টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস এগিয়ে আছে ৮৫ আসনে। তেলেঙ্গানায় বি আর এস কে পিছিয়ে দিয়ে ৬৬ আসনে এগিয়ে গেল কংগ্রেস। ছত্তিশগড়ে কংগ্রেস এগিয়ে রয়েছে ৪০ আসনে, বিজেপি এগিয়ে ৩৫ টি আসনে কংগ্রেস ৩৭ টি আসনে এগিয়ে। মধ্যপ্রদেশে বিজেপি ১২১ টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস রয়েছে দ্বিতীয় স্থানে, ৯৪ আসনে এগিয়ে রয়েছে তারা।

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রাজস্থানে কংগ্রেসের অশোক গেহলট, বসুন্ধরা রাজে, সচিন পাইলটরা এগিয়ে রয়েছেন। বিজেপির রাজ্যবর্ধন রাঠোর এগিয়ে রয়েছেন বলে খবর। ছত্তিশগড়ে বিজেপির রমন সিং পিছিয়ে রয়েছেন। কংগ্রেসের ভূপেশ বাঘেল পিছিয়ে আছেন বলে খবর। তেলেঙ্গানায় BRS এর কে চন্দ্রশেখর রাও পিছিয়ে পড়লেন। শেষ পাওয়া খবর অনুযায়ী মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এগিয়ে রয়েছেন। কংগ্রেসের কমলনাথ সেখানে এগিয়ে রয়েছেন।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...