Tuesday, June 23, 2026

ঐশ্বর্যর সঙ্গে বি.চ্ছেদ পাকা? জল্পনা উস্কে দিল অভিষেকের সাম্প্রতিক ছবি

Date:

Share post:

জুনিয়ার বচ্চন আর প্রাক্তন বিশ্বসুন্দরীর সংসারে ভাঙনের নানা খবর ছড়াচ্ছে স্যোশাল মিডিয়ায়। গোঁসা করে জুনিয়ার মিসেস বচ্চন না কি বাপের বাড়িতে রয়েছেন। এই নিয়ে যখন তুমুল চর্চা তখন সেই জল্পনা আরও উস্কে দিল অভিষেক বচ্চনের (Abhishek Bachchan)  ছবি। সেখানে আঙুলে উধাও বিয়ের আংটি। হঠাৎ কোথায় গেল অভিষেকের হাতের বিয়ের আংটি, কীসের ইঙ্গিত এবার দিতে চাইছেন জুনিয়র বচ্চন?

ইতিমধ্যেই বচ্চন নিবাস ছেড়েছেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। ১৬ নভেম্বর মেয়ে আরাধ্যার (Aaradhya Bachchan) জন্মদিনে গোটা বচ্চন পরিবারকে একসঙ্গে দেখা গেলেও সম্প্রতি অভিষেকের হাতের আংটি ভ্যানিশ হওয়া নতুন করে জল্পনা উস্কে দিয়েছে।

সম্প্রতি দিল্লিতে একটি বাণিজ্যিক সংস্থার প্রোমোশনে দেখা যায় অভিষেক বচ্চনকে। সেই ছবি তিনি নিজে স্যোশাল মিডিয়ায় (Social media) পোস্টও করেন। আর তা দেখেই গুঞ্জন শুরু। কারণ ১৬ বছরের বিবাহিত জীবনে এই প্রথম অভিষেকের আঙুলে নেই বিয়ের আঙটি (Wedding ring)। এর আগে বরাবরই ছবি তোলার সময় সতর্কভাবে অভিষেক মেলে ধরতেন নিজের হাতের এই আংটি। অথচ এবার ঠিক যেন তার উল্টো। ছবিতে যেন স্পষ্ট করে খালি হাতের ছবি তুলে ধরেছেন জুনিয়র বচ্চন।

পাশপাশি এবার সমাজ মাধ্যমে অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের জল্পনার মাঝে যেন একটু বেশিই চুপচাপ অভিষেক (Abhishek Bachchan)। ঐশ্বর্যর সঙ্গে বিয়ের পর থেকে একাধিকবার তাঁদের বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন তুলেছে পাপারাৎজিরা। কিন্তু সেই সবসময়ই দেখা গিয়েছে অভিষেক সমাজ মাধ্য়মে বিভিন্ন পোস্ট করে নিন্দুকদের মুখ বন্ধ করেছেন। কিন্তু এবারে আর সে পথে হাঁটছেন না তিনি। উল্টে আংটি খুলে যেন ইঙ্গিত দিতে চাইছেন জুনিয়ার বচ্চন।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...