Friday, April 3, 2026

কিছুটা উন্নতি হলেও এখনও বিপদমুক্ত নন, মাঝেমধ্যে জ্ঞান হারাচ্ছেন জ্যোতিপ্রিয়

Date:

Share post:

আগের তুলনায় জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও বিপদমুক্ত নন।জানা গেছে, আইসিইউ থেকে বের করে কার্ডিওলজির কেবিনে দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রীকে। তবে মাঝেমধ্যেই জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি। চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, কেবিনে শুয়ে ভগবানকে ডাকছেন বালু।

ইডির নজরদারিতে কার্ডিওলজির কেবিনে রয়েছেন। কিন্তু মাঝেমধ্যে জ্ঞান হারাচ্ছেন। সূত্রের খবর, এসএসকেএমের বারো নম্বর কেবিন থেকে মাঝেমধ্যে শোনা যাচ্ছে, “ঠাকুর আমায় রক্ষা করো। ঠাকুর আমার কোনও দোষ নিও না। ঠাকুর আমায় ভালো করো।”
এমন ঘটনায় উদ্বেগ বেড়েছে এসএসকেএমের মেডিক্যাল বোর্ডের। বনমন্ত্রীর জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের ধারনা, লাগামছাড়া সুগারের জন্য তাঁকে ইনসুলিন ও আরও তিনরকমের ওষুধ খেতে হয়। এ ছাড়াও কিডনি ও স্নায়ুর সমস্যার জন্য নিয়ম করে ওষুধ খেতে হয়। সম্ভবত দ্রুত রক্তে শর্করার হার কমে যাওয়ায় জন্য জ্ঞান হারাচ্ছেন জোতিপ্রিয় মল্লিক।
শনিবার তাঁর শরীরের কিছু পরীক্ষা করানো হয়েছে। সোমবারও আবার কিছু পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...