Sunday, June 14, 2026

পাখির চোখ লোকসভা, আগামী ৬ তারিখ দিল্লিতে বিজেপি বিরোধী ‘INDIA’ জোটের বৈঠক

Date:

Share post:

বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে মধ্যপ্রদেশের জয়ের পথে এগিয়ে গিয়েছে বিজেপি৷ রীতিমতো আত্মবিশ্বাসী সে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।ছত্তিশগড়েও বিজেপি এগিয়ে থাকলেও, কড়া টক্কর দিচ্ছে কংগ্রেস। তেলঙ্গানায় বিআরএসকে পিছনে ফেলেন অনেক এগিয়ে কংগ্রেস।

এই পরিস্থিতিতে বিজেপি বিরোধী জোট ‘INDIA’-র বৈঠক। আগামী ৬ তারিখ দিল্লিতে INDIA জোটের বৈঠক ডাকলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জূন খাড়গে। দিল্লিতেই এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই জোটের প্রতিনিধিদের সেখানে উপস্থিত থাকার বিষয়ে সদর্থক ভূমিকা দেখা গিয়েছে।

এরই মধ্যে সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। ফলে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই হাজির থাকবেন দিল্লিতে। সেখানে বৈঠকে পরবর্তী রণকৌশল এবং প্রচার নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। তবে একাধিক বিরোধী রাজনৈতিক দলের বক্তব্য, পাঁচ রাজ্যের ভোটের ফল যাই না কেন, বিভিন্ন রাজ্যের লোকসভায় তার প্রভাব বিশেষ পরবে না । তাই লোকসভা আসন নিয়ে আলোচনা শুরু হবে।
ইন্ডিয়া জোটের এই বৈঠকে আগামী লোকসভার নির্বাচনের দিক নির্দেশিকা নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

[25/10, 11:49 am] Chandan:

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...