Monday, March 30, 2026

বিশ্বকাপ ফাইনালে কেন হার ভারতের, বোর্ডকে জানালেন দ্রাবিড়

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে ২০২৩ আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারের মুখ দেখে ভারতীয় দল। আর বিশ্বকাপ ফাইনালে হারের জন্য মোতেরার বাইশ গজকেই দুষলেন রাহুল দ্রাবিড়। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারত। ট্র্যাভিস হেডের অনবদ্য সেঞ্চুরিতে কাপ-স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল ভারতীয়দের।

দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ব্যর্থতা নিয়ে বোর্ড কর্তাদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে কোচ দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মাকে। বিসিসিআই সূত্রের খবর, ওই সভায় বোর্ডের একাধিক শীর্ষ কর্তা ছাড়াও উপস্থিত ছিলেন দ্রাবিড়। রোহিত এই মুহূর্তে পরিবারের সঙ্গে লন্ডনে ছুটি কাটাচ্ছেন। তিনিও ভিডিও কলের মাধ্যমে বৈঠকে যোগ দিয়েছিলেন, সেখানেই ফাইনালে ভারতীয় দলের অপ্রত্যাশিত হার নিয়ে প্রশ্ন করা হয়েছিল দ্রাবিড় ও রোহিতকে। বোর্ড কর্তাদের দ্রাবিড় জানান, মোতেরার পিচে বল যতটা ঘুরবে বলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট মনে করেছিল, ততটা বল ঘোরেনি। এটা হারের অন্যতম প্রধান কারণ। এছাড়া টস হেরে যাওয়াটাও একটা ফ্যাক্টর।

দ্রাবিড় আরও জানিয়েছেন, রান তাড়া করতে নামার পর ভারতীয় পেসাররা দ্রুত অস্ট্রেলিয়ার তিন উইকেট তুলে নিয়েছিলেন। কিন্তু মাঝের ওভারে স্পিনাররা পিচ থেকে বিন্দুমাত্র সাহায্য পাননি। পাশাপাশি ট্র্যাভিস হেড একাই দুটো দলের মধ্যে ফারাক গড়ে দিয়েছিলেন। দ্রাবিড়ের বক্তব্য, গোটা টুর্নামেন্টে যে পরিকল্পনা মেনে দল খেলেছে, ফাইনালেও সেই একই পরিকল্পনা ছিল। কিন্তু আসল দিনেই তা ব্যর্থ হয়।

আরও পড়ুন:বিরাট অবশ্যই একবার SA20-তে খেলবে, বললেন এবি ডি ভিলিয়ার্স

Related articles

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...