Friday, April 3, 2026

তৃতীয় লি.ঙ্গের অধ্যাপিকা শরীরে অ.স্ত্রোপচারের চিকিৎসা করতে গিয়ে প্রতারিত!

Date:

Share post:

তৃতীয় লিঙ্গের এক অধ্যাপিকা শরীরে অস্ত্রোপচারের জন্য চিকিৎসকের সময় পেতে অনলাইনে টাকা দিয়েছিলেন। তারপর কয়েকটি বিষয় জানার জন্য সংশ্লিষ্ট হাসপাতালের ওয়েবসাইট খুলে সে বিষয়ে খোঁজখবর করেন। সেই কাজের জন্য কিছু ব্যক্তিগত তথ্য তিনি ওয়েবসাইটে দেন। তারপর একটি ফোন আসে তাঁর কাছে।

এক ব্যক্তি ফোনে বলেন, চিকিৎসকের অ্যাপয়ন্টমেন্ট সংক্রান্ত একটি পেজ তৈরি আছে। সেটি অধ্যাপিকার হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। তাতে থাকা লিঙ্কে ক্লিক করে নাম-ঠিকানা ইত্যাদি জানান। অধ্যাপিকা ক্লিক করেন লিঙ্কে। তার কিছুক্ষণের মধ্যে তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় প্রায় পাঁচ হাজার টাকা।খোঁজখবর নিয়ে জানতে পারেন হাসপাতালের এমন কোনও পেজ নেই। তারপর অধ্যাপিকা বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। বারাসত থানা ও সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন তিনি। বারাসতের একটি বেসরকারি কলেজের বাংলা বিভাগে অধ্যাপনা করেন অপরাজিতা দাস। তিনি রানাঘাটের বাসিন্দা। বর্তমানে বারাসতের নওপাড়ায় থাকেন।

তিনি আগে অচিন্ত্য দাস নামে পরিচিত ছিলেন। পরে লিঙ্গ পরিবর্তন করে অপরাজিতা দাস হয়েছেন। শরীরে অস্ত্রোপচারের জন্য গত ২৮ নভেম্বর অনলাইনে মুম্বইয়ের এক সার্জেন্ট-চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন অপরাজিতাদেবী। বুকিং-এর পর অনলাইনে ৫০০ টাকা দেন। ওই চিকিৎসক কলকাতার শ্যামবাজারের একটি বেসরকারি হাসপাতালে প্রতি মাসে একদিন চিকিৎসা করেন।জানা গিয়েছে, এক ডিসেম্বর ছিল ওই চিকিৎসকের সঙ্গে অপরাজিতার অ্যাপয়েন্টমেন্ট। গত ২৮ নভেম্বর সেই হাসপাতালের ওয়েবসাইটে গিয়ে কিছু তথ্য জানার চেষ্টা করেন অধ্যাপিকা। সে জন্য অনলাইনে নিজের কিছু তথ্য শেয়ার করেন। তারপর তাঁর কাছে অজানা নম্বর থেকে ফোন আসে। ওই হাসপাতালের নাম করে বলা হয়, চিকিৎসকের বুকিং নিশ্চিত করতে যে পেজ পাঠানো হয়েছে সেখানে থাকা লিঙ্কে ক্লিক করতে হবে। তা করতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৪৪৯৯ টাকা গায়েব হয়ে যায়।

[25/10, 11:49 am] Chandan:

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...