Monday, April 13, 2026

বিরাট অবশ্যই একবার SA20-তে খেলবে, বললেন এবি ডি ভিলিয়ার্স

Date:

Share post:

বিশ্বজুড়ে হচ্ছে টি-২০ লিগ। বিভিন্ন দেশ আয়োজন করছে টি-২০ লিগ। তবে এই মুহূর্তে আইপিএলেই টি-২০ লিগ খেছেন বিরাট কোহলি। বিশ্বজুড়ে টি-২০ লিগের মালিকরা বিরাটকে তাদের দেশে খেলার জন্য মরিয়া হয়ে উঠেছে। যদিও বিসিসিআই ভারতীয় খেলোয়াড়দের অবসরপ্রাপ্ত খেলোয়াড় ব্যতীত অন্যান্য দেশের টি-২০ লিগে খেলার অনুমতি দেয় না। তবে বিরাট কোহলির প্রাক্তন আরসিবি সতীর্থ এবং বিশেষ বন্ধু এবি ডি ভিলিয়ার্সের ইচ্ছা তিনি বিরাটকে একবার দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগে খেলতে দেখতে চান।

এই নিয়ে এবি ডি’ভিলিয়ার্স বলেন, “অবশ্যই, বিরাট। বিরাটকে সেখানে নিয়ে আসুন। আশা করা যায়, তার ক্যারিয়ার শেষ করার সঙ্গে সঙ্গে সে SA20 তে একটি মরশুম খেলতে পারবে। এটা চমৎকার হবে।”

এদিকে আরসিবিতে কোচিংয়ের ভূমিকায় দেখতে চান ডি’ভিলিয়ার্স নিজেকে। এই নিয়ে তিনি বলেন, “আমি তাই আশা করি। মানে, আমার হৃদয় আরসিবি-র সঙ্গে রয়েছে। আমি বহু বছর ধরে সেখানে খেলেছি। ব্যাঙ্গালোরের ভক্তদের সঙ্গে আমার একটি দুর্দান্ত সংযোগ রয়েছে এবং আমি তাদের কাছ থেকে বছরের পর বছর ধরে যে সমস্ত সমর্থন এবং ভালবাসা পেয়েছি তার প্রশংসা করব। আমি কিছুর নিশ্চয়তা দিতে পারি না, তবে ভবিষ্যতে আবার নিজেকে আরসিবি রঙে দেখতে চাই।”

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে দুরন্ত ছন্দে রিঙ্কু, কি করে এল সাফল্য? রহস্য ফাঁস করলেন কেকেআর ক্রিকেটার

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...