Friday, April 3, 2026

বাড়ি থেকে উদ্ধার চাকরিপ্রার্থীদের অ্যাডমিট! CBI-র অ.ভিযোগের পাল্টা দিলেন দেবরাজ, কী জানালেন তিনি?

Date:

Share post:

‘‘আমার বাড়ি থেকে একটি বা দু’টি অ্যাডমিট কার্ড (Admit Card) পাওয়া গিয়েছে। কিন্তু আমি প্রায় নিশ্চিত, ওই প্রার্থীরা কেউই চাকরি পাননি। হয়তো কোনও শংসাপত্রের জন্য এগুলি কেউ আমাকে দিয়ে গিয়েছিলেন।’’ বাড়িতে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট পাওয়ার অভিযোগের ভিত্তিতে একথাই স্পষ্ট করে জানালেন বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। সোমবার সকালেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর (CBI) অভিযোগ দেবরাজের বাড়ি থেকে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড ও কয়েকটি বদলির নথি মিলেছে। সেগুলি ইতিমধ্যে বাজেয়াপ্ত (Seized) করা হয়েছে বলে খবর। আর সিবিআই-এর অভিযোগের পাল্টা দিলেন বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ। পাশাপাশি বদলির আবেদনপত্র প্রসঙ্গে দেবরাজ জানান, তাঁর বাড়ি থেকে যে বদলির আবেদনপত্র পাওয়া গিয়েছে, তা অনেক পুরনো। তৎকালীন বিধায়কের কাছ থেকে সেগুলি তাঁর কাছে পাঠানো হয়েছিল।

তবে শুধু দেবরাজই নন, কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের (Bappaditya Dasgupta) বাড়ি থেকেও একই নথি পাওয়া গিয়েছে বলে অভিযোগ সিবিআই-এর। গত বৃহস্পতিবার, ধর্মতলায় শাহী সভার পরদিনই দেবরাজের বাড়ির পাশাপাশি বাপ্পাদিত্যের বাড়িতেও সাতসকালে তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা। বাপ্পাদিত্যের পাটুলির বাসভবনের পাশাপাশি দেবরাজের রাজারহাট ও দমদম পার্কের বাড়িতে হানা দেয় সিবিআই-এর দুই তদন্তকারী দল। তবে সিবিআই হানা শেষে দেবরাজ বলেছিলেন, ওঁরা আমার কাছে কিছু নথি চেয়েছিলেন। সে সব দিয়েছি। তদন্তে পূর্ণ সহযোগিতা করব।

অন্যদিকে, তাঁর বাড়িতে সিবিআই হানার পর কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য জানিয়েছিলেন, দু’টি ব্যাঙ্কের স্টেটমেন্ট, একটি মোবাইল ফোন এবং কয়েক জনের বায়োডেটা নিয়ে গিয়েছে সিবিআই। তবে দুই কাউন্সিলরের বাড়ি থেকে যে সব চাকরিপ্রার্থীদের  যাঁদের অ্যাডমিট কার্ড মিলেছে তাঁদের মধ্যে কেউ চাকরি পেয়েছেন কি না, খতিয়ে দেখছে সিবিআই। তবে দেবরাজ তাঁর প্রতিক্রিয়া জানালেও এ প্রসঙ্গে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বাপ্পাদিত্যের।

 

 

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...