Saturday, March 28, 2026

যুবভারতীতে ইস্টবেঙ্গলের দাপট, নর্থইস্টকে হারাল ৫-০ গোলে

Date:

Share post:

যুবভারতীতে ইস্টবেঙ্গলের দাপট। এদিন আইএসএল-এর ম‍্যাচে নর্থইস্ট ইউনাইটেডর বিরুদ্ধে খেলতে নামে কার্লোস কুয়াদ্রাতের দল। সেই ম‍্যাচে নর্থইস্টকে ৫-০ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। ম‍্যাচে জোড়া গোল অধিনায়ক ক্লেটন সিলভা এবং নন্দকুমারের।

এদিন ম্যাচের শুরু থেকে বোরহা হেরেরাকে খেলান কুয়াদ্রাত। শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে ঝাপায় দু’দল। তবে এরই মধ‍্যে গোল পায় লাল-হলুদ। ম‍্যাচের ১৪ মিনিটে বোরহা হেরেরার দুরপাল্লার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর একের পর এক যায় কুয়াদ্রাতের দল। যার ফলে ম‍্যাচের ২৪ মিনিটে দ্বিতীয় গোল পায় লাল-হলুদ। সল ক্রেস্পোর অনবদ্য স্কিলে মন্দার রাও দেশাই বল পেয়ে ক্রস বাড়ান ক্লেইটন সিলভার উদ্দেশে, যিনি হেডে গোল করতে কোনও ভুল করেননি। এরপর আক্রমণে গেলেও গোল করতে ব‍্যর্থ হয় নর্থইস্ট। যার ফলে প্রথমার্ধের ২-০ এগিয়ে থাকে কুয়াদ্রাতের দল।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধের লাল-হলুদের বজায় থাকে আক্রমণের ঝাঁঝ। যার ফলে ম‍্যাচের ৬২ মিনিটে গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। নাওরেমের বাড়ানো বল ধরে গোল করেন নন্দকুমার। এরপর ৬৬ মিনিটে আবার নন্দকুমারের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল এবং লাল হলুদ ব্রিগেডের চতুর্থ গোলটি করেন ক্লেইটন সিলভা। ৮১ মিনিটে পঞ্চম গোলটি করেন নন্দকুমার।

আরও পড়ুন:‘ভারতের বিরুদ্ধে বাজবল ক্রিকেটই খেলবে ইংল‍্যান্ড’: ম্যাককুলাম

Related articles

ভবানীপুরে বিজেপি প্রার্থীর ‘বেআইনি’ দলীয় শিবির! কমিশনে নালিশ তৃণমূলের

নন্দীগ্রামে পায়ের তলার মাটি শক্ত নয়, বুঝে পূর্ব মেদিনীপুর থেকে উজিয়ে কলকাতার ভবনীপুরে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী (Shubhendu...

প্রয়াত ‘মোহনবাগান দিদা’: ক্লাব তাবুতে চোখের জলে শেষ শ্রদ্ধা

বয়সের ভারে শরীর নুইলেও প্রাণের ক্লাব গোল করলেই যে মানুষটির মুখে চওড়া হাসি ফুটত, সেই ‘মোহনবাগান দিদা’ আর...

কর্মের রাজনীতিতে ফের জিতবে তৃণমূল: লাভপুরের সভা থেকে বিজেপিকে সরাসরি নিশানা অভিষেকের

কর্মের রাজনীতি করেই জিতবে তৃণমূল। প্রভু রামের জন্মভূমিতে বিজেপি হেরেছে। ওরা শুধু ধর্মের রাজনীতি করে। আর তৃণমূল করে...

অনুপ্রবেশ থেকে এসআইআর – পাল্টা চার্জশিট: শাহকে ধুইয়ে দিল তৃণমূল

বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে তত বিজেপির পরিযায়ী নেতাদের বাংলায় যাতায়াত বেড়ে চলবে, এটাই যেন দস্তুর। রাজ্যের...