Saturday, April 4, 2026

অপরাধী হওয়ার হাত থেকে বাঁচিয়েছেন ভগবান, ম‍্যাচ শেষে বললেন অর্শদীপ

Date:

Share post:

তিনি নাকি আসল অপরাধী ছিলেন। কিন্তু ভগবান পরে তাঁকে সুযোগ দিয়ে সেই অপরাধ থেকে বাঁচিয়েছেন। যার কথা বলা হচ্ছে তিনি আর অন‍্য কেউ নন, তিনি হলেন ভারতীয় বোলার অর্শদীপ সিং। ম‍্যাচ শেষে অর্শদীপ বলেন, একটা সময় মনে হচ্ছিল আমিই অপরাধী হবো। কিন্তু ভগবান আমাকে পরে একটা সুযোগ দিয়েছেন। আসলে গতকাল ছিল ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টি-২০ ম‍্যাচ। সেই ম‍্যাচে শেষ ওভারে ১০ রান ডিফেন্ড করে দেন। তবে অর্শদীপ তাঁর প্রথম ৩ ওভারে ৩৭ রান দিয়েছিলেন কিন্তু অধিনায়ক সূর্যকুমার যাদব তাঁর উপর আস্থা রাখেন ও শেষ ওভার র্শদীপের হাতেই বল তুলে দেন। শেষ ওভারে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অর্শদীপ।

ম‍্যাচ শেষে এই নিয়ে অর্শদীপ বলেন,” প্রথম ১৯ ওভারের জন্য, আমি ভাবছিলাম যে আমি অনেক বেশি রান দিয়েছি এবং আমি হয়তো খেলার মূল অপরাধী হব। ঈশ্বর আমাকে আরেকটি সুযোগ দিয়েছিল এবং আমি নিজের উপর বিশ্বাস রাখতে পেরেছি। ঈশ্বরকে ধন্যবাদ যে আমি সফল হয়েছি এবং দলের সমস্ত সতীর্থ ও সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ যারা আমার উপর বিশ্বাস করেছেন।”

গতকাল ছিল ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টি-২০ ম‍্যাচ। এই ম‍্যাচের আগেই সিরিজ নিজেদের নামে করেছেন সূর্যকুমার যাদবরা। তবুও শেষ ম‍্যাচ জয় দিয়েই শেষ করতে চেয়েছিল টিম ইন্ডিয়া। পঞ্চম ম‍্যাচে প্রথমে ব‍্যাট করে ১৬০ রান করে টিম ইন্ডিয়া। জবাবে ব‍্যাট করতে নেমে ১৫৪ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। এই জয়ের ফলে সিরিজে ৪-১ এ জয় পেল সূর্যকুমাররা।

আরও পড়ুন:আজ নর্থইস্টের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল, ভুল শুধরে জয়ই লক্ষ‍্য লাল-হলুদের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...