Saturday, April 4, 2026

আসন ভাগ হলে, এই অবস্থা হত না: কংগ্রেসের ভরাডুবি নিয়ে ক.টাক্ষ মমতার

Date:

Share post:

“এটা মানুষের পরাজয় নয়। এটা কংগ্রেসের পরাজয়“- তিনরাজ্যে কংগ্রেসের বিপর্যয় নিয়ে মন্তব্য করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে একা লড়াইয়ের ফলেই যে কংগ্রেসের এই বিপর্যয় মত তৃণমূল সভানেত্রীর। তবে, অন্য রাজ্যের ভোটের ফল নিয়ে যে তিনি কোনও ভাবেই ভাবিত নন তাও স্পষ্ট করে দেন মমতা। বলেন, “বেল পাকলে কাকের কী!”

৪ রাজ্যের ভোটের ফল নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, “একটা ভোট জিতেই বাবুদের কী অবস্থা।“ এরপরেই কংগ্রেসের ভরাডুবি নিয়ে তাদের নীতিকেই কাঠগড়ায় তোলেন তৃণমূল সভানেত্রী। বলেন, “একটা হারিয়ে একটা পেয়েছে। আমরা বারবার বলেছিলাম, আসন ভাগ কর। আসন ভাগ হলে, এই অবস্থা হত না। সেই জন্যে ৭০ আসনে হেরেছে। জিতেছে ভোট কেটে। এটা ভোট কাটার জয়।”

আঞ্চলিক দলগুলিকে গুরুত্ব দেওয়ার প্রসঙ্গে মমতা বলেন, “আর কিছু ছোট ছোট দল, বিজেপির পক্ষে বা বিপক্ষে ভোট কেটেছে। কৌশলের সঙ্গে আদর্শ মেশাতে হবে। শুধু বিজ্ঞাপন দিয়ে হয় না। কেন্দ্রীয় এজেন্সি ওদের হয়ে কাজ করেছে। আমি এখনও মনে করি আসন ভাগ হলে বিজেপি ২০২৪ সালে ক্ষমতায় আসবে না।”

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন যে, অন্য রাজ্যের ভোট আর বাংলার ভোট এক নয়। তাঁর কথায় “এটা মানুষের পরাজয় নয়। কংগ্রেসের পরাজয়। মানুষ কিন্তু রায় দিয়েছে বিজেপির বিরুদ্ধে। ভুলের সমালোচনা করলে শুধু হয় না। ভুল থেকে শিক্ষা নিতে হয়। বেল পাকলে কাকের কী? ওরা বলছে বাংলা থেকে ২৫ আসন পাবে। আগে ৫ আসন পেয়ে দেখাও। বড় বড় কথা। আমি নাকি চোর। আমি মানুষের ভোর। আমি মানুষের কাছে সকাল হয়ে থাকব।“

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...