Saturday, June 27, 2026

বাইজু’সের কাছে ১৬০ কোটা টাকা বকেয়া বাকি বিসিসিআইয়ের, স্পনসরকে নোটিশ আদালতের

Date:

Share post:

বাইজু’স-কে নোটিশ পাঠাল আদালত। দু’সপ্তাহের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে ভারতের প্রাক্তন এই স্পনসরকে। সম্প্রতি বাইজু’স-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের অভিযোগ বাইজু’সের কাছে এখনও তাদের ১৬০ কোটি টাকা বকেয়া আছে। সেই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে বাইজু’স-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে বোর্ড। ‘ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল’-এ অভিযোগ করেছিল বিসিসিআই। সেই কারণেই বাইজু’সকে নোটিশ পাঠানো হয়। ২২ ডিসেম্বর রয়েছে মামলার পরবর্তী শুনানি।

এই নিয়ে নাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল’ নোটিসএ বলা হয়েছে,”এই অভিযোগের জবাব দেওয়ার জন্য বাইজু’স-কে দু’সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। তার মধ্যে তাদের জানাতে হবে যে কেন এই টাকা বকেয়া রয়েছে। সময়ের মধ্যে জবাব দিতে না পারলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

বোর্ডের দাবি, বাইজু’সের কাছে ছ’মাসের উপর টাকা বকেয়া রয়েছে। ২০২২ সালের মার্চ মাসে শিক্ষা সংক্রান্ত অ্যাপ বাইজু’স-এর সঙ্গে চুক্তি শেষ হয়েছিল বোর্ডের। সেই সময় পর্যন্ত সব টাকা মিটিয়ে দিয়েছিল বাইজু’স। কিন্তু যত দিন না নতুন জার্সি স্পনসর পাওয়া যাচ্ছে তত দিন বাইজু’স-কে থেকে যাওয়ার অনুরোধ করে বোর্ড। সেই মতো, ২০২২ সালের নভেম্বর মাস পর্যন্ত ভারতীয় দলের জার্সি স্পনসর ছিল বাইজু’স। বোর্ডের অভিযোগ, শেষ ছ’মাসেরই টাকা মেটায়নি বাইজু’স। সেই কারণেই আইনি পদক্ষেপ করেছে তারা।

আরও পড়ুন:অবশেষে বিরাট সম্পর্কে মুখ খুললেন সৌরভ, কী বললেন মহারাজ?

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...