Saturday, April 4, 2026

বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা

Date:

Share post:

বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলা। এদিন পাঞ্জাবের বিরুদ্ধে ৫২ রানে জয় পায় সুদীপ ঘরামির দল। এই জয়ের ফলে গ্রুপের শীর্ষে থেকে পরের পর্বে বঙ্গ ব্রিগেড। বাংলার হয়ে এদিন দুরন্ত ইনিংস খেলেন অনুষ্টুপ মজুমদার। ১১১ রানে অপরাজিত তিনি। বাংলার হয়ে তিনটি করে উইকেট নেন শাহবাজ আহমেদ এবং কৌশিক মাইতি।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪২ রান করে বাংলা। অনুষ্টুপ মজুমদারের দুর্দান্ত শতরানের সুবাদে ভালো স্কোর করতে সক্ষম হয় বাংলার দল। ১১১ রান করেন অনুষ্টুপ। ৬৬ রান করেন করণ লাল। অনুষ্টুপকে যোগ্য সঙ্গত  করেন করণ লাল। এছাড়াও অধিনায়ক সুদীপের ব্যাট থেকে আসে ২৬ রান। বাংলার অন্যান্য ব্যাটাররা এদিন ব্যাট হাতে ব্যর্থ। ৯ রান করেন অভিষেক পোড়েল। পাঞ্জাবের হয়ে একাই পাঁচ উইকেট নেন বালতেজ সিং। ১০ ওভার বল করে মাত্র ৩৫ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। একটি করে উইকেট নেন এস কৌল, অভিষেক শর্মা, প্রীরিত দত্ত এবং মারকাণ্ডে।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৯০ রানে শেষ হয়ে যায় পাঞ্জাবের ইনিংস। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন সনভির সিং। বাংলার বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে টিকটে পারেনি পাঞ্জাবের ব্যাটাররা। শাহবাজ আহমেদ এবং কৌশিক মাইতি ৩ টি করে উইকেট নেন। মহম্মদ কাইফ এবং প্রদীপ্ত প্রামাণিক নেন ২ টি করে উইকেট। এই জয়ের সুবাদে গ্রুপ ‘ই’-এর শীর্ষে চলে গেল বাংলা।

আরও পড়ুন:সামনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ, তার আগে বুমরাহকে বিশেষ পরামর্শ নীরজের

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...