Saturday, June 27, 2026

সামনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ, তার আগে বুমরাহকে বিশেষ পরামর্শ নীরজের

Date:

Share post:

সদ‍্য শেষ হয়েছে ২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ফাইনালে ভারতকে হারিয়ে চ‍্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। গোটা টুর্নামেন্টে ভালো খেলেও ফাইনালে হারের মুখ দেখে রোহিত শর্মার দল। এই টুর্নামেন্টে দুরন্ত বোলিং করেন যশপ্রীত বুমরাহ। তবে বুমরাহর কিছু পরিবর্তন আছে বলে মনে করছেন অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া। বিশ্বকাপে ভারতের প্রায় সব ম্যাচই দেখেছেন নীরজ। পর্যবেক্ষণ করেছেন বুমরাহকে। চোট সারিয়ে ফিরে আসার পর বুমরাহ রান আপ কিছুটা কমিয়ে দিয়েছেন। আর এটাই পছন্দ নয় নীরজের। নীরজের মতে, রান আপ কমিয়ে ফেলার প্রভাব পড়ছে বুমরাহর বলের গতিতে।

এই নিয়ে নীরজ বলেন,”বুমরাহকে আমার বেশ ভাল লাগে। ওর বল করার ভঙ্গিটা বেশ মজার। আমার মতে, ওর বোলিং রান আপ আর একটু বড় করা উচিত। তাতে বলের গতি বৃদ্ধি করতে সুবিধা হবে। একজন জ্যাভলিন থ্রোয়ার হিসাবে বলতে পারি, একজন বোলার কীভাবে তার বলে আরও গতি যোগ করতে পারে। কীভাবে বল ছাড়লে আরও ভাল ফল পেতে পারে। বুমরাহর সবই ভাল। শুধু বল করার জন্য আর একটু পিছন থেকে দৌড় শুরু করলে ভাল হতে পারে।”

স্বপ্ন দেখেছিলেন বিশ্বচ‍্যাম্পিয়ন হবে ভারত। তবে সেই স্বপ্ন ভেঙে যায়। স্বপ্ন ভেঙে যাওয়ায় হতাশ নীরজ। এই নিয়ে তিনি বলেন,” দেখে মনে হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা মানসিকভাবে কিছু ভাল জায়গায় ছিল। মানসিকভাবে কিছুটা এগিয়ে থেকে মাঠে নেমেছিল। ওদের বল করা দেখেই বুঝেছিলাম, মানসিকভাবে কতটা শক্তিশালী। শেষ পর্যন্ত আমার ধারণাই ঠিক হয়েছিল। ওরা আসলে জানে, নিজেদের খেলাটা কখন, কী ভাবে খেলতে হয়।”

আরও পড়ুন:বাইজু’সের কাছে ১৬০ কোটা টাকা বকেয়া বাকি বিসিসিআইয়ের, স্পনসরকে নোটিশ আদালতের

 

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...